CAA লাগুর পর আজ প্রথম সভা মমতার, হাবড়ায় কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী
গতকাল রাতেই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ বা নাগরিকত্ব আইন। সেই আইন জারিতে প্রথম থেকেই প্রবল আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মোদী সরকার সিএএ লাগু করায় ফুঁসে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক লোকসভা ভোটের আগে সিএএ লাগু করা পুরোটাই পরিকল্পিত বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সীমান্ত জেলা উত্তর ২৪ পরগনায় একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী। সিএএ লাগুর পর সীমান্ত জেলায় প্রথম সভা। কী বলবেন মমতা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে নাগরিকত্ব আইন গোটা দেশে কার্যকর করেছে। এই আইনে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিশ্চান সম্প্রদায়ের বিতাড়িত মানুষকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। অবশ্যই সেটা ২০১৪ সালের ৩১ জানুয়ারির আগে যাঁরা ভারতে এসে বসবাস করছেন তাঁদের জন্য প্রযোজ্য হবে। তার পরে যাঁরা এসেছেন তাঁদের জন্য প্রযোজ্য হবে না।
মোদী সরকারের এই নাগরিক সংশোধনী আইন কার্যকর করা নিয়ে একাধিকবার গোটা দেশ উত্তাল হয়েছে। বিক্ষোভের আগুন জ্বলেছে গোটা দেশে। লোকসভা এবং রাজ্যসভায় নাগরিকত্ব আইন পাশের প্রায় ৪ বছর পর ঠিক লোকসভা ভোটের আগে কৌশলে এই নাগরিকত্ব আইন গোটা দেশে কার্যকর করার নেপথ্যে যে মোদী সরকারকেক সুিনর্দিষ্ট পরিকল্পনা রয়েছে তাতে কোনও সন্দেহ নেই।
গতকালই মোদী সরকারের এই পদক্ষেপের প্রবল সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি দাবি করেছিল সিএএ লাগু হলেই তৃণমূল কংগ্রেসের ভোট কমবে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোট ব্যাঙ্ক বাড়ানোর কৌশল করে তৃণমূল কংগ্রেস। এবার আর সেটা করতে পারবে না তারা। সিএএ লাগুতে যে রাজ্যের ভোট ব্যাঙ্কে ধাক্কা আসবে তাতে কোনও সন্দেহ নেই।
কিন্তু মোদী সরকারের এই পদক্ষেপের মোকাবিলায় পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূল কংগ্রেসও। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তারা। আজ সীমান্ত জেলা উত্তর ২৪ পরগনায় প্রথম সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর সেরে সোজা হাবড়ায় যােবন তিনি। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ১২টা নাগাদ তাঁর সেখানে পৌঁছনোর কথা।
একদিকে সিএএ কার্যকর আরেকদিকে সন্দেসখালি কাণ্ডের পর মমতার প্রথম উত্তর ২৪ পরগনায় সফর। কাজেই এই সভা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। সন্দেশখালি নিয়ে তিনি কোনও কথা বলেন কিনা সেদিকে যেমন নজর থাকবে সেকরমই নজর থাকবে নাগরিকত্ব আইন নিয়ে কী কথা বলেন তিনি। কারণ ভারতের মধ্যে অসম এবং পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি অনুপ্রবেশ সমস্যা তৈরি হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications