Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sandeshkhali: বসিরহাট তৃণমূল দখলে রাখলেও কমল জয়ের মার্জিন, সন্দেশখালিতে এগিয়ে থাকল বিজেপি

Sandeshkhali: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সন্দেশখালি ইস্যু জনগণের রায়ে প্রভাব ফেলেনি বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাসক দল তৃণমূলেরও তেমনই দাবি।

এগজিট পোলকে বুড়ো আঙুল দেখিয়ে বিপুল জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরকে স্বস্তি দিচ্ছে বসিরহাট লোকসভা আসনটি ধরে রাখতে পারা। যদিও থেকে গেল অস্বস্তি।

Sandeshkhali

বসিরহাটে সাংসদ নুসরত জাহানকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। নুসরত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন ৫৪.৫৬ শতাংশ ভোট পেয়ে। বিজেপির সায়ন্তন বসু পেয়েছিলেন ৩০.১২ শতাশ ভোট।

নুসরতের জয়ের মার্জিন ছিল ৩,৫০, ৩৬৯। উল্লেখ্য, সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে ২০০৯ সালে তৃণমূলের শেখ নুরুল ইসলাম ৪৫.৯২ শতাংশ ভোট পেয়ে ৫৯,৩৭৯ ভোটে হারিয়েছিলেন সিপিআই প্রার্থী অজয় চক্রবর্তীকে। বিজেপির স্বপন কুমার দাস ৬.৫১ শতাংশ ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে।

২০১৪ সালের লোকসভা ভোটে নুরুলকে প্রার্থী করেনি তৃণমূল। ইদ্রিস আলি ৩৮.৬৫ শতাংশ ভোট পেয়ে ১ লক্ষ ৯ হাজার ৬৫৯ ভোটে জিতেছিলেন। সেবারও দুইয়ে ছিল সিপিআই। বিজেপির শমীক ভট্টাচার্য তৃতীয় হন, বিজেপির প্রাপ্ত ভোটের হার বেড়ে হয় ১৮.৩৬ শতাংশ।

নুসরতের জয়ের মার্জিন এবার ছাপিয়ে যেতে পারলেন না শেখ নুরুল ইসলাম। তিনি জয় পেয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপির রেখা পাত্র। ২০১৯ সালের ফলাফলের নিরিখে তৃণমূলের ভোট এবার কমেছে সন্দেশখালি লোকসভা কেন্দ্রে।

২০১৯ সালের লোকসভা ভোটে যেখানে তৃণমূল ৫৪.৫৬ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে এবার তা কমে হয়েছে ৫২.৭৬ শতাংশ। বিজেপির প্রাপ্ত ভোটে খুব বেশি হেরফের হয়নি। পাঁচ বছর আগে ছিল ৩০.১২ শতাংশ ভোট, এবার তা সামান্য বেড়ে ৩০.৮৭ শতাংশ। আইএসএফ পেয়েছে ৮.১১ শতাংশ, সিপিআইএম ৫.১১ শতাংশ ভোট।

তৃণমূল বসিরহাট জিতলেও অস্বস্তি রেখে গেল সন্দেশখালি। ২০১৬ সালের বিধানসভা ভোটে ৩৮,২০০ ভোটে এই বিধানসভা থেকে জেতেন সুকুমার মাহাত। ৫১.৪৯ শতাংশ ভোট পেয়েছিলেন। ২০২১-এ তা বেড়ে হয় ৫৪.৬৪ শতাংশ। তৃণমূলের জয়ের মার্জিন বেড়ে হয় ৩৯,৬৮৫।

কিন্তু তিন বছরের মধ্যেই সন্দেশখালিতে উলটপুরাণ। লোকসভা নির্বাচনের নিরিখে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে ভোটের ফলের যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে সন্দেশখালি বিধানসভা ক্ষেত্রে ৮ হাজারেরও বেশি ভোটে লিড পেয়েছে বিজেপি। ওই সময় অবধি তৃণমূল প্রার্থীর লিড ছিল ৩,২৪,৫৫৩ ভোটের। ফলে এটা স্পষ্ট তিনি যে ব্যবধানে জিতেছেন তাতে সন্দেশখালিতে পরে লিড নিতে পারেননি।

শুভেন্দু তাঁর পোস্টে বিজেপি প্রার্থী রেখা পাত্রর পাশে যে সাহসী শক্তিস্বরূপারা দাঁড়িয়েছিলেন সেই নারীশক্তিকে কুর্নিশ জানিয়েছেন। সন্দেশখালিতে বিজেপির অগ্রগমন নিশ্চিত করার জন্য। শুভেন্দু লেখেন, ন্যায়ের দাবিতে সন্দেশখালির লড়াই বৃথা যাবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+