Terrorist: জামাই জঙ্গি! ওষুধের ব্যবসাটা তাহলে কীসের? গুণের কথা সামনে আসতেই...
Terrorist Arrested in Canning: বাংলার মাটি থেকে গ্রেফতার ফের এক জঙ্গি! ধৃত ওই জঙ্গির নাম জাভেদ মুন্সি বলে জানা যাচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশ এবং এসটিএফ যৌথ ভাবে তল্লাশিতে ক্যানিং থেকে জাভেদকে গ্রেফতার করে। এক আত্নীয়ের বাড়ি থেকে ধরা হয়। আর এরপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে, ধৃত জাভেদের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল।
এমনকী পাকিস্তানেও যাওয়ার ছকও ধৃতের ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু বাংলায় সে কি করতে এসেছিল সেটাই খতিয়ে দেখা হচ্ছে (Terrorist Arrested in Canning)। কোনও পরিকল্পনা নাকি নিছকই বাংলাদেশ যাওয়ার জন্যেই ক্যানিং'য়ের আত্মীয়দের বাড়িতে জাভেদ ঘাঁটি গেড়েছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর থেকে আতঙ্কে ক্যানিংয়ের হাসপাতাল মোড়। সবার নজর এড়িয়ে এক জঙ্গি যে এলাকায় গা ঢাকা দিয়ে আছেন তা ভাবতেও পারেননি কেউ। স্থানীয় মানুষজন জানিয়েছেন, পাড়ায় যে একজন নতুন এসেছে তা কেউ জানে না। কোনও দিন বাড়ির বাইরেও সে বের হয়নি বলেও দাবি এলাকার মানুষের।
এমনকি জামাই যে জঙ্গি তা শুনে চমকে উঠেছেন ধৃত জঙ্গি আত্মীয়রাও। জানা গিয়েছে, যে বাড়ি থেকে কাশ্মীরি জঙ্গি জাভেদকে ধরা হয়েছে তাঁদের সঙ্গে জামাই'য়ের সঙ্গে। কাশ্মীরে ওষুধের ব্যবসা করত বলে তারা জানতেন। সম্প্রতি দিল্লির একটি হাসপাতালে নাকি চিকিৎসাধীন তাঁর স্ত্রী। আর তা বলেই বাড়িতে জাভেদ আসে বলেই জানিয়েছেন আত্মীয়রা। এমনকী বাংলাদেশ পালানোর যে ছক ছিল সে বিষয়েও কিছু জানতেন না বলেও জানিয়েছেন।
পুলিশ সুত্রে খবর, ধৃত জাভেদ কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সক্রিয় সদস্য। আইইডি বানানো সহ একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিল। রাষ্ট্রীয় দ্রোহিতার মামলায় রয়েছে। আগেও একাধিকবার ধৃত জাভেদ বাংলাদেশে গিয়েছিল বলে দাবি। এমনকি পাকিস্তান এবং নেপালেও অবাধ যাতায়াত ছিল বলেও জানতে পারা গিয়েছে বলে দাবি পুলিশের। এমনকি পাক জঙ্গি সংগঠন লস্করের সঙ্গেও জাভেদের যোগাযোগ ছিল বলেও দাবি করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই আগেই মুর্শিদাবাদে অসম পুলিশের বিশেষ অভিযানে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃত দুজনেই বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। ওপার বাংলায় চলা রাজনৈতিক অবস্থার সুযোগে বাংলার মাটিতে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর ছক ধৃত দুজনের ছিল বলে জানতে পারে পুলিশ।












Click it and Unblock the Notifications