Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Duttapukur: মাঠে দেহ, কাটা মুণ্ডু কি খালে? দত্তপুকুরকাণ্ডে 'মাথা'-র খোঁজে দিনভর ডুবুরি নামিয়ে তল্লাশি

Duttapukur: দত্তপুকুরে মুণ্ডুহীন মৃতদেহ (Beheaded Body Found) উদ্ধারকাণ্ডে ধোঁয়াশা। এখনও জানাই যায়নি নিহতের পরিচয়। কাটা মুণ্ডু উদ্ধারে হন্যে হয়ে তল্লাশি পুলিশের। মঙ্গলবার সকাল থেকে দত্তপুকুরের ছোট জাগুলিয়ায় বাজিতপুরের ওই এলাকায় পুলিশে ছয়লাপ। কাটা মুণ্ডুর খোঁজে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি দত্তপুকুর থানার পুলিশের। অ্যালার্ট করা হয়েছে অন্যান্য বারাসত পুলিশ জেলার থানাকেও।

মঙ্গলবার সকাল থেকে প্রথম দফায় তল্লাশি চালায় এক ডুবুরি (Diver)। কচুরিপানায় ভর্তি খাল। আর তাই প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও প্রায় ১ ঘণ্টা তল্লাশি চালায় প্রথম ডুবুরি। যদিও কিছু উদ্ধার হয়নি। এরপর খালের উপর সাঁকোর প্রান্তে তল্লাশিতে দ্বিতীয় ডুবুরি নামানো হয়।

CRIME

কচুরিপানা ও পাঁকে ভর্তি ওই খালে তল্লাশি চালাতে বেশ বেগ পেতে হচ্ছে ডুবুরিদের। পুকুরে পানা ভর্তি থাকায় তল্লাশি চালাতে দফায় দফায় বেগ পেতে হয়। বাঁশ দিয়ে পানা পরিষ্কারের কাজও করা হয়। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা যান ঘটনাস্থলে।

মাঠে উদ্ধার মৃতদেহ, কিন্তু মুণ্ডু কোথায়? স্থানীয়রা জানাচ্ছেন, খালে যদি কাটা মুণ্ডু ফেলা হয়েও থাকে, তা পাওয়া মুশকিল হতে পারে। জলের স্রোত যখন আসে, তখন মুণ্ডু ভেসে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আশেপাশের থানা এলাকার নিখোঁজ ডায়েরিও ঘেঁটে দেখছে পুলিশ। এই সময়ের মধ্যে কারা নিখোঁজ হয়েছিল, তাদের মধ্যেই কারও দেহ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

যাবতীয় তথ্যপ্রমাণ জোগাড়ের চেষ্টা করছে পুলিশ। পেশাদার খুনিদের হাত থাকতে পারে বলে অনুমান তাদের। এলাকার কেউ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই ওয়েবসাইটে সেই মুণ্ডুবিহীন মৃতদেহের ছবি আপলোড করা হয়েছে পুলিশের তরফে।

প্রসঙ্গত, সোমবার সকালে দত্তপুকুরের ছোট জাগুলিয়া এলাকায় একটি চাষের জমিতে মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই সেই মৃতদেহ দেখতে পান। রক্তাক্ত অবস্থায় জমিতে পড়েছিল মৃতদেহ। কেটে নেওয়া হয়েছে যুবকের যৌনাঙ্গও।

ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। মৃতদেহের চারপাশে চাপ চাপ রক্ত ছড়িয়ে ছিল। এমনকী, মদের গ্লাস ও চিপসের প্যাকেটও মিলেছে চারপাশ থেকে। কে বা কারা এমন নৃশংস খুন করল, হন্যে হয়ে সেই খোঁজ চালাচ্ছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+