নিজের এলাকাতেই জনরোষের মুখে কেন্দ্রীয়মন্ত্রী, রাস্তা মেরামত না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি
রাস্তা সঠিক সময়ে মেরামত না হলে আমরা ভোট বয়কট করব। আমরা আর কোনও পার্টিকে বিশ্বাস করি না। কাজের সময় এরা কাজি, কাজ ফুরোলেই পাজি।
নিজের সংসদীয় এলাকাতেই জনরোষের মুখে পড়লেন কেন্দ্রীমন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। এতদিন দিদির রক্ষাকবচ কর্মসূচিতে বেরিয়ে দিদির দূতেরা ঘেরাও হচ্ছিলেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ হল উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

উত্তর ২৪ পরগনার বনগাঁয় রাস্তা সংস্তারের দাবিতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের দাবি ছিল, শুধু ভোট হলেই দেখা মেলে নেতাদের। তারা আসেন বিভিন্ন প্রতিশ্রুপতি দিয়ে ভোট নিয়ে চলে যান। কিন্তু ভোট মিটে গেলে আর কারো দেখা পাওয়া যায় না।
দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। কারও দেখা পাওয়া যায়নি। আবার ভোট আসছে, তাই সবাই এবার জড়ো হচ্ছেন গ্রামে। বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদার এই আউলডাঙায় উন্নয়নের কোনও ছোঁয়া লাগেনি। এই গ্রাম দিয়েই যাচ্ছলেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে জনরোষের মুখে পড়েন তিনি।
স্থানীয় মানুষের বিক্ষোভ ও অবরোধে তাঁর গাড়ি আটকে যায়। তারপর তিনি গাড়ি থেকে নেমে পড়েন। মানুষের কথা শুনে তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরও গ্রামবাসীরা অনড়। তিনি বলেন, এমপি ল্যাডের টাকা বন্ধ থাকায় আপনাদের রাস্তা মেরামত হয়নি। তবে অবিলম্বে এই রাস্তা মেরামতের ব্যবস্থা করে দেব। তা বলার পরও বিক্ষোভ প্রশমিত হয়নি।
কেন পঞ্চায়েত এই রাস্তা মেরামত করেনি, তার জবাব চান বিক্ষোভকারী গ্রামবাসীরা। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপির। তাঁকে বারবার বলা সত্ত্বেও ভাঙাচোরা রাস্তার কোনো সংস্কার হয়নি। এখন কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব দিতে হবে। কী হবে উপায়, বলুন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের কথা দিয়ে যান, শীঘ্রই এই রাস্তা সংস্থারের কাজ হবে। এরপর স্থানীয় মানুষজন জানান,, এই রাস্তা সটিক সময়ে মেরামত না হলে আমরা ভোট বয়কট করব। আমরা আর কোনও পার্টিকে বিশ্বাস করি না। কাজের সময় এরা কাজি, কাজ ফুরোলেই পাজি। ভোটের সময় আসে, কাজ মিটে গেলেই এরা পগাড় পার হয়ে যায়।
এতদিন তৃণমূল যা করেছে, বিজেপিও সেই একই কাজ করে চলেছে। বিজেপি এই এলাকায় জেতার পরও কোনও উন্নয়ন হয়নি। তাহলে আমরা কেন ভোট দেবো। আমাদের এলাকার উন্নয়ন এবং রাস্তার সংস্কার না হলে কাউকে ভোট দেব না। ভোট বয়কট করব। মানুষের বিক্ষোভের সামনে পড়ে কেন্দ্রীয়মন্ত্রী সমস্ত কথা শুনে শেষে বলেন, যত তা়ড়াতাড়ি সম্ভব এই রাস্তা মেরামত হবে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications