নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে পারবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? সন্দেশখালিতে আরও কড়া নজরদারি

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম হাজির বাংলায়। সন্দেশখালি ইস্যুতে রাজনৈতিক উত্তেজনার পারদ সব সময় উপরের দিকে। সেই সন্দেশখালিতেই যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল। প্রশ্ন একটাই, সেই দলকে কি পুলিশ - প্রশাসন ঢুকতে দেবে? রামপুরে আটকে দেওয়া হল টিমকে।

রাজ্য প্রশাসন এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি করেছে। গতকাল বৃহস্পতিবার বিজেপির চার বিধায়ককে ঢুকতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারীরা রাস্তায় বসে অবস্থান করেছেন। সেই রামগড়ের রাস্তায় আরও পুলিশ মোতায়েন হয়েছে৷ সেখানেই আটকে দেওয়া হল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও।

Sandeshkhali

সরবেরিয়া হয়েই সন্দেশখালি ঢুকতে হবে। সেই রামগড় এলাকাতেই ১৪৪ ধারা জারি করা আছে। অভিযোগ, সন্দেশখালি যাতায়াতের রাস্তাগুলোতেই এই ১৪৪ ধারা জারি আছে। আজ শুক্রবার সকালে নিউ টাউন থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়। রামগড়ে এসে আটকে যায় তাঁদের গাড়ি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই টিম তৈরি করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই দলে আছেন। এছাড়াও রাজ্যের তরফে বিধায়ক অগ্নিমিত্রা পল আছেন তাঁদের সঙ্গে।

সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছিল। ধস্তাধস্তিতে তিনি চোট পান। কলকাতার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বিজেপি কার্যত একের পর এক অভিযোগের নিশানায় রাখছে রাজ্যের তৃণমূল সরকারকে।

গ্রামের মহিলাদের সঙ্গে কি এবার কথা বলতে পারবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? এর আগে রাজ্যে একাধিক বার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে। কিন্তু এমনভাবে রাজ্যের তরফে ১৪৪ ধারা জারি ছিল না সেইসব জায়গায়।

জানা গিয়েছে, রামগড় এলাকায় আরও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকালই দেখা গিয়েছিল রাস্তার একটা অংশে বাঁশ দিয়ে বিশাল ব্যারিকেড করা হয়েছে। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। কড়া নজরদারি এলাকায়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে সন্দেশখালিতে মহিলারা অত্যাচারিত। সন্দেশখালিতে যে ঘটনা হয়েছে, তা কিছুতেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। সরকার চাইছে না সন্দেশখালির বিষয় প্রকাশ্যে আসুক৷ নির্যাতিতাদের সঙ্গে কথা বলার জন্যই সেখানে যাওয়া হচ্ছে। এমনই জানিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

রামগড়ে আটকে গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পুলিশ দাবি করছে সন্দেশখালি যাওয়ার অনুমতি নেই৷ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরাও সেখানে যাওয়ার জন্য মরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+