Bagda By Election Result 2024: পদ্মঘাঁটি বাগদায় ফুটবে ঘাসফুল! সবার নজর শনিবারে
Bagda By Election Result 2024: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রার্থী হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিশ্বজিৎ দাস৷ যার ফলে এবার বাগদায় উপ নির্বাচন হয়। লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে মুখ থুবড়ে পড়ে তৃণমূল।
বিজেপি প্রার্থী শান্তুনু ঠাকুরের কাছে হেরে যান বিশ্বজিত দাস। ফলে বাগদা বিধানসভা উপ নির্বাচন (Bagda Assembly By-election 2024) তৃণমূলের কাছে ছিল প্রেস্টিজিয়াস ফাইট। একেবারে পূর্ণ শক্তি দিয়ে এই কেন্দ্রে ঝাঁপায় তৃণমূল। গড় রক্ষায় ময়দানে নামে বিজেপিও (Bagda By Election Result 2024)।

Bagda By Election Result 2024: বড় চ্যালেঞ্জ বিজেপির
এবার বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেনি তৃণমূল। তৃণমূলের তুরুপের তাস ঠাকুরবাড়ির কনিষ্ঠ কন্যা মধুপর্ণা৷ যিনি কিনা কপিলকৃষ্ণ ঠাকুর এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের ছোট মেয়ে৷ অন্যদিকে চিকিৎসক বিনয়কৃষ্ণ দাস প্রার্থী হয়েছেন বিজেপির। অন্যদিকে আলাদা আলাদা ভাবে প্রার্থী দিয়েছে বাম ও কংগ্রেস।
গৌড় বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের হয়ে বাগদা বিধানসভা উপ নির্বাচনে লড়াই করছেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী করেছে অশোক হালদারকে। তবে এই কেন্দ্রে বিজেপির বড় চ্যালেঞ্জ 'গৃহ-কোন্দল'। প্রার্থী পছন্দ না হওয়ায় নির্দল হয়ে প্রার্থী হন বিক্ষুব্ধ বিজেপি নেতা সত্যজিৎ মজুমদার।
Bagda By Election Result 2024: পদ্মের শক্তঘাটি
তবে বিনয়কৃষ্ণ দাসকে জেতাতে একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এলাকার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বলে রাখা প্রয়োজন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। যদিও পরে তিনি তৃণমূলে যোগ দেন।
এমনকি সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এই আসনে প্রায় ৩০ হাজারেরও বেশি ভোটে তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে রয়েছে। এই অবস্থায় আগামী ১৩ জুলাই অর্থাৎ শনিবার ভোটের ফলাফল প্রকাশ হবে। পদ্মগড়ে কী ঘাসফুল ফোটানো সম্ভব হবে (Bagdah By Election Result 2024)? সেদিকেই নজর সবার।
Bagda By Election Result 2024: মতুয়া গড় কার দখলে
বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই বাগদা বিধানসভা। আর এই অঞ্চলজুড়ে মতুয়াদের বড় প্রভাব রয়েছে। সম্প্রতি দীর্ঘদিনের দাবি মেনে সিএএ কার্যকর করেছে মোদী সরকার। ভোটের আগে এই সিদ্ধান্তে সেখানকার মানুষ বিজেপির উপরেই ভরসা রেখেছে। এবার কী হবে সেদিকেই নজর (Bagda By Election Result 2024) সবার।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications