সুন্দরবন এলাকায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কবার্তা প্রচার করছে প্রশাসন
তীব্র তাপপ্রবাহের পর বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেও তৈরি হয়েছে বড়সড় আশঙ্কা। সুন্দরবনে ঝড়বৃষ্টির ভালো প্রভাব পড়তে পারে। টর্নেডোর আশঙ্কাও থাকছে। এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছে
আজ সোমবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনার রয়েছে। কালবৈশাখী হবে জেলাগুলিতে। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র তাপপ্রবাহ চলেছে গোটা রাজ্যজুড়ে। বৃষ্টি হলে স্বস্তি বাড়বে। একথা বলাই যায়।

কিন্তু তার মধ্যেও আশঙ্কা তৈরি হয়েছে। কারণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ প্রভাব ফেলতে পারে সুন্দরবনের উপর। কিছু অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। টর্নেডোর আশঙ্কাও স্থানীয়ভাবে করা হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণও যথেষ্ট বেশি হবে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও এখন থেকে করা হচ্ছে।
সুন্দরবন এলাকার আকাশে মেঘের সঞ্চার হয়েছে ইতিমধ্যেই। সমুদ্রের জল ফুঁসতে শুরু করেছে। জলস্ফীতি দেখা যাবে উপকূলীয় এলাকাগুলিতে। একথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ফলে পরিস্থিতি জন্য স্থানীয় প্রশাসন নজরদারি শুরু করেছে।
৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হবে। সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও যথেষ্ট বেশি থাকবে। মৎস্যজীবীদের এই সময় সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে নদীগুলিতেও মাছ ধরতে যেতে বারণ করা হচ্ছে। বকখালি, নামখানা, গোসাবা, পাথরপ্রতিমা সহ সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের আগে থেকে বার্তা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছে।
সাম্প্রতিক অতীতে একাধিক ভয়াবহ ঘূর্ণিঝড় দেখেছে সুন্দরবন অঞ্চল। নদীর বাঁধ ভেঙে সমুদ্রের জল ঢুকে গিয়েছে এলাকায়। চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে নোনা জলে। মানুষ বসতি হারিয়ে দীর্ঘদিন ত্রাণ শিবিরে কাটিয়েছে। এবার ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আকাশের দিকে তাকিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন সুন্দরবন এলাকার সাধারণ বাসিন্দারা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications