অপেক্ষার অবসান! টিজার আউট হতেই ঝড় তুলল 'ধুরন্ধর'-এর দ্বিতীয় ভাগ, কত তারিখে মুক্তি পাচ্ছে? জানুন
ইতিমধ্যেই বহু প্রতীক্ষিত ছবি 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ (Dhurandhar 2 The Revenge)' ছবির টিজার মুক্তি পেয়েছে। টিজার মুক্তির ঠিক কয়েক ঘণ্টা আগেই ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন রণবীর সিং। আজ সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টার শেয়ার করে ছবির নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তিনি। পোস্টার প্রকাশের সাথে সাথেই সমাজ মাধ্যমে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।

নতুন পোস্টারে রণবীরকে আগের ছবির তুলনায় অনেক বেশি হিংস্র এবং রুক্ষ লুকে দেখা যাচ্ছে। কালো ট্রেঞ্চ কোট পরা, খোলা চুল আর রক্তাভ ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা রণবীরের চোখেমুখে স্পষ্ট আগ্রাসন। ভিজ্যুয়াল থেকেই বোঝা যাচ্ছে যে, এবার গল্পে বাজি আগের তুলনায় বড় এবং অ্যাকশন হবে আরও নির্মম। পোস্টারের ক্যাপশনে রণবীর লিখেছেন, "এবার বিগড়ে যাওয়ার সময় এসেছে।" আজ দুপুর ১২টা ১২ মিনিটে ছবির টিজার মুক্তি পেয়েছে।
প্রথম পর্ব 'ধুরন্ধর'-এর ব্যাপক সাফল্যের পর এই সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা একেবারে তুঙ্গে। আগামী ১৯ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে। জানা গিয়েছে যে, সেন্সর বোর্ড ইতিমধ্যেই ছবির টিজারকে 'এ' সার্টিফিকেট দিয়েছে। যা থেকে এটা একদম স্পষ্ট যে, এবারও ছবির টোন থাকবে ডার্ক এবং কাঁচা অ্যাকশনে ভরপুর। টিজারের দৈর্ঘ্য প্রায় ১ মিনিট ৪৮ সেকেন্ড।
এদিকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট এবং আলোচনা বলছে, 'ধুরন্ধর ২ (Dhurandhar 2)'-এ রণবীরের চরিত্র আগের তুলনায় আরও গভীর এবং ভয়ংকর রূপ নেবে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন আদিত্য ধর। তবে বক্স অফিসে এই ছবির লড়াই কিন্তু একদমই সহজ হবে না। একই দিনে মুক্তি পাচ্ছে যশের 'টক্সিক (Toxic)' এবং আদিবি শেষ এবং মৃণাল ঠাকুর অভিনীত 'ডাকোয়েট (Dacoit)'।
পোস্টার দেখেই স্পষ্ট যে, 'ধুরন্ধর ২' শুধুমাত্র একটি সিক্যুয়েল নয়, বরং রণবীর সিংয়ের কেরিয়ারের আরও এক বিস্ফোরক অধ্যায় হতে চলেছে।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications