(ছবি) বলিউডে একঘরে হয়ে পড়েছেন সানি লিওনি?
নীল ছবির দুনিয়া থেকে বলিউড সাম্রাজ্যে এসে প্রচুর নাম কামিয়েছেন সানি লিওনি। তবু তাঁর মনে হচ্ছে, তিনি বলিউডে একাকী ও একঘরে হয়ে পড়েছেন। কেউ তাঁর সঙ্গে একসাথে মঞ্চ ভাগ করতে চাইছেন না। [সানি লিওনির 'ওয়ান নাইট স্ট্যান্ড' চমকে দেবে সবাইকে!]
সানি নিজেই জানিয়েছেন তাঁর এই আশঙ্কার কথা। তাঁর বক্তব্য, বলিউডের অন্য তারকারা এমন নয় যে তাঁকে ঘৃণা করেন বা অপছন্দ করেন। আসলে সানির অতীতের কারণেই বেশিরভাগ মানুষ দূরত্ব রাখতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। [মেক আপ ছা়ড়া বলিউড সেলেবসদের লুক!]

সানি লিওনির মতে, "আমার সঙ্গে কোনও কাজ করার থাকলে বা মঞ্চ ভাগ করার থাকলে আমি দেখেছি টিভি বা অন্য শোয়ে অন্যরা পিছিয়ে আসে। তাই আমার মাঝে মাঝে মনে হয়, বলিউড আমার জায়গা কিনা। আমার মনে হয় আমার নামের জন্যই এসব আমাকে সইতে হচ্ছে।" [বিকিনি পরেই নয়া রেকর্ড গড়লেন সানি লিওনি!]
যদিও এখন ধীরে ধীরে বলিউডের বড় তারকারা সানির সঙ্গে মঞ্চ বা স্ক্রিন ভাগ করতে নিতে শুরু করেছেন। সম্প্রতি শাহরুখ খানের সিনেমা রইস-এ একটি আইটেম নম্বরে কাজ করেছেন সানি। এছাড়া নানা ঘটনায় সানির পাশে দাঁড়িয়েছেন আমির খান। আগামী ৬ মে সানির নতুন ছবি 'ওয়ান নাইট স্ট্যান্ড' আসতে চলেছে বড়পর্দায়। এখন দেখার এরপরে সানির মনখারাপের পালা শেষ হয় কিনা। [সানি লিওনিকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি?]





























Click it and Unblock the Notifications