ইদের দিন ‌মুক্তি ‌পেল 'রাধে:‌ ইউর মোস্ট ওয়ান্টেড ভাই', দর্শকদের মন জয় করতে পারলেন কি সলমন?‌

রাধে:‌ ইউর মোস্ট ওয়ান্টেড ভাই রিভিউ

করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি না থাকলে গত বছরই ইদের দিন মুক্তি পাওয়ার কথা ছিল বলিউডের সুপারস্টার সলমন খানের রাধে:‌ ইউর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিটি। তবে এ বছর করোনা দ্বিতীয় ওয়েভের চোখ রাঙানি সত্ত্বেও ইদের দিনই জি ফাইভ ও বিদেশের বহু সিনেমা হলে মুক্তি পেল সলমন খানের প্রতীক্ষিত এই ছবিটি।

Rating:
2.5/5
Star Cast: সলমন খান, রণবীর হুডা, জ্যাকি শ্রফ, দিশা পাটানি
Director: প্রভু দেবা

রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই‌

রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই‌

এই ছবিতে শুধুই প্রধান্য পেয়েছেন সল্লু মিঞা। সলমনের মহিমাতেই এই ছবির আসল মহিমা ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই সলমন ভক্তদের কাছে খুবই হিট এই ছবি। রাধে ছবিতে কোনও এক্সপেরিমেন্ট করতে যাননি সলমন বরং তিনি নিজের মোস্ট ওয়ান্টেড অবতারকেই ধরে রেখেছেন। এই ছবিটি প্রভু দেবা পরিচালিত '‌ওয়ান্টেড'‌ ছবির সিক্যুয়েল মনে হলেও আসলে তার মধ্যেও টুইস্ট দেখা গিয়েছে। এই সিনেমায় সলমন ছাড়া বাকি চরিত্রগুলির ভূমিকা সেভাবে ফুটে ওঠেনি। গোটা দেশে বিশেষ করে মুম্বইতে মারাত্মক রকমের মাদক যোগ চলছে। সেই বিষয়টিকেই 'রাধে'র চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে। অবশ্য এ ছবিটি কোরিয়ান ছবি 'দ্য আউটলস'-এর অফিশিয়াল রিমেক। তবে সুমিত নামের চরিত্রের মুখে স্পেস সাইন্টিস্ট হওয়ার ইচ্ছের কথা শুনলে সুশান্তের কথা একবার মনে পড়বে। 'দ্য আউটলস'-এর কিছু দৃশ্য অবিকল একইরকম রয়েছে 'রাধে'তে। যেমন হেলমেট পরিয়ে ধৃতকে মারার দৃশ্যটি।

ছবির গল্প

ছবির গল্প

দিল্লি থেকে মুম্বই এসে মাদকের ব্যবসায় হাত পাকায় রাণা (‌রণদীপ হুডা)‌ ও তাঁর সঙ্গীরা। নির্মমভাবে মানুষ খুন করতে তাঁদের একটুও হাত কাঁপে না। এই মাদক চক্র ছড়িয়ে দিতে চায় পড়ুয়াদের মধ্যেও। মুম্বই জুড়ে এই মাদক চক্র রোধ করতে যখন ব্যর্থ গোটা পুলিশ মহল তখনই ময়দানে নামেন রাধে (‌সলমন খান)‌। কীভাবে ভিলেনকে শায়েস্তা করে সকলের মন জয় করেন রাধে সিনেমায় সেটাই দেখার। সলমনের দুর্দান্ত অ্যাকশন ও সংলাপে ভরপুর এই ছবি। সঙ্গে বাড়তি পাওনা হিসাবে র‌য়েছে দিশা পাটানির সঙ্গে সল্লু মিঞার রোমান্স।

এই ছবিতে অভিনয় আহামরি কিছুই নেই। সলমন তাঁর পরিচিত দাবাং চরিত্রে যথাযথই ছিলেন। দিশা পাটানির দাদা এবং সলমনের সিনিয়রের চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। তিনিও ঠিকঠাকই ছিলেন। রণদীপ হুডা মাদক ডিলার হিসাবে নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছেন। বাদবাকি সবই পরিচালকের কৃতিত্ব।

 পরিচালক হিসাবে প্রভু দেবা

পরিচালক হিসাবে প্রভু দেবা

পরিচালক প্রভু দেবা এই ছবিতে শুধুই সলমন খানের অ্যাকশন, সংলাপ, তাঁর এই সিক্স প্যাকের অবতারকে দর্শকদের সামনে তুলে ধরতেই এই ছবিটি তৈরি করছেন। নতুবা ছবিতে সামাজিক বার্তা বা কোনও সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি করা এই সবের পথে হাঁটেননি পরিচালক। অ্যাকশন ও নাচের ওপরই বেশি জোর দিয়েছেন তিনি। সলমনের ভক্ত হলে অবশ্যই এই ছবিটি কোনওভাবেই দেখা মিস করবেন না।

 সার্ভার ডাউন জিফাইভের

সার্ভার ডাউন জিফাইভের

রাধে ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে জিফাইভ অ্যাপটির সার্ভার ডাউন হয়ে যায় বহুবার। এই ছবিটি দেখার জন্য অনেকেই জিফাইভ অ্যাপ ডাউনলোড করেন প্লে স্টোর থেকে যে কারণে জিফাইভ সার্ভারে সমস্যা সৃষ্টি হয়। বৃহস্পতিবারই ইদ উপলক্ষ্যে রাধে:‌ ইউর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিটি মুক্তি পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+