Emergency movie review: ইন্দিরা গান্ধীর চরিত্রে নজর কাড়লেন কঙ্গনা, তবুও ‘ইমারজেন্সি’র গল্পে রয়ে গেল ত্রুটি!

Rating:
2.5/5
Star Cast: কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, শ্রেয়স তলপড়ে
Director: কঙ্গনা রানাওয়াত

দীর্ঘ তর্ক বিতর্কের পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেল বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি 'ইমারজেন্সি'। ছবিটি মুক্তির দিনই উত্তেজনা ছড়িয়েছে পঞ্জাবে। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই পঞ্জাবের বিভিন্ন সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এসজিপিসি। তাদের অভিযোগ, বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের এই সিনেমা দেশের ভ্রাতৃত্ববোধকে 'আঘাত' করবে।

কিন্তু সত্যিই কি তাই? প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মাত্রই অধিকাংশ দর্শক হলে গিয়ে দেখে নিয়েছেন ছবিটি। কেমন হল কঙ্গনার 'ইমারজেন্সি'? দেশের ভ্রাতৃত্ববোধকে কি সত্যি 'আঘাত' করলো ছবিটি? এই সকল প্রশ্নই এখন পাঠকের কাছে ঘোরাফেরা করছে। তাহলে এবার জেনে নেওয়া যাক ইন্দিরার 'ইমারজেন্সি'র সঙ্গে কতটা মিলল এই ছবির গল্প।

Kangana Ranaut

প্রথমেই বলে রাখা প্রয়োজন, ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের ছবি 'ইমারজেন্সি'। এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। তিনি নিজেই এই ছবির লেখক এবং পরিচালক।

এই ছবিতে কঙ্গনা রানাওয়াতের অভিনয় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ইন্দিরা গান্ধীর লুকে বেশ মানিয়েছে অভিনেত্রীকে। তবে, কিছু ক্ষেত্রে অযাচিত মেকআপ করা হয়েছে। যা এই ছবির ক্ষেত্রে প্রয়োজন ছিল না। ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার জন্য অনেক রিসার্চ করতে হয়েছে অভিনেত্রীকে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পার্সোনালিটিকে বেশ ভালোভাবেই রপ্ত করেছেন কঙ্গনা।

ছবির প্রধান চরিত্রাভিনেত্রীর অভিনয় দক্ষতা সত্যিই প্রশংসনীয়। কিন্তু আদতে ছবিটির গল্প কেমন? এ বিষয়ে লিখতে হলে দু-চারটে কথা না লিখে উপায় নেই। প্রথমত, গোটা ছবিটিতে কোথাও কোনও টুইস্ট নেই। একেবারে সাদামাটা সহজ সরলভাবে দর্শকবৃন্দের সামনে ছবিটির বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। যদিও ছবির বিষয়বস্তু অর্থাৎ ইন্দিরা গান্ধীর 'জরুরী অবস্থা' বা 'ইমারজেন্সি' সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ এই ছবি।

ভারতীয় ইতিহাসের সঙ্গে যাঁদের এখনও পরিচয় ঘটেনি, তাঁদের কাছে এই ছবিটির শিক্ষামূলক ভূমিকা পালন করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ছবিটি নতুন প্রজন্মের কাছেও খুব একটা আকর্ষণীয় হয়ে ওঠে নি। ছবিটিতে 'ইমারজেন্সি' সম্পর্কে সব তথ্য দেওয়া হয়নি। ইন্টারনেটে এর চেয়ে বেশি তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ছবিটির প্রধান ত্রুটি ধরা পড়েছে সঞ্জয় গান্ধীর চরিত্রটিতে। এই চরিত্রটির উপর বিশেষভাবে নজর দেওয়া উচিৎ ছিল। এছাড়াও এই ছবিতে 'ইমারজেন্সি'র সময়কার ঘটনাগুলিকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শককে বিভ্রান্ত করে দিতে সক্ষম।

ইন্দিরা গান্ধীর 'ইমারজেন্সি' সম্পর্কে যাঁদের সামান্য কোনও জ্ঞান নেই, এই ছবিটি তাঁদের দেখা সার্থক। তবে 'ইমারজেন্সি' সম্পর্কে ওয়াকিবহাল এমন দর্শকের কাছে খুব ভালো নম্বর পাবে না এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+