Kalank Film Review:দেশভাগের রক্তাক্ত সময় ত্রিকোণ প্রেমের কোন দলিল পেশ করল আলিয়া-মাধুরীর
২১ বছর পর স্ক্রিনে মাধুরী-সঞ্জয়, আরও একবার ত্রিকোণ প্রেমের কাহিনি, আরও একবার বিচ্ছেদের হৃদয় বিদারক গল্প, .. করণ জোহরের 'কলঙ্ক' এর ইউএসপির তালিকায় রয়েছে একাধিক ফ্যাক্টর।
২১ বছর পর স্ক্রিনে মাধুরী-সঞ্জয়, আরও একবার ত্রিকোণ প্রেমের কাহিনি, আরও একবার বিচ্ছেদের হৃদয় বিদারক গল্প, .. করণ জোহরের 'কলঙ্ক' এর ইউএসপির তালিকায় রয়েছে একাধিক ফ্যাক্টর। ছবির ট্রেলারে অমনেকেই 'দেবদাস', 'বহুবলী' ছবির মিশেল খুঁজে পেয়েছিলেন। কিন্তু ফিল্মের চিত্রনাট্য,ক্লাইম্যাক্স, স্টারকাস্ট বলে দিচ্ছে এই ছবির করণ জোহরের চেনা ফর্মুলার ছাঁচেই গড়া। অভিষেক বর্মণ পরিচালিত, আলি-মাধুরী-সঞ্জয়-বরুণ অভিনীত 'কলঙ্ক' কতটা দাগ কাটতে পারল দর্শক মনে , দেখে নেওয়া যাক।

চিত্রনাট্য
গল্পের প্রেক্ষাপট দেশভাগের অগ্নিগর্ভ সময়কাল। দেশ-কাল-সময়ের জাঁতাকল থেকে দূরে থাকা রূপ (আলিয়া ভাট) বিভিন্ন ঘটনা পরম্পরায় আটকে যায় দুজন মানুষের সম্পর্কের বেড়াজালে ,..একজন দেব (আদিত্য রয় কাপুর) যিনি রাজ পরিবারের সন্তান তথা রূপের স্বামী। অন্যদিকে, থাকে জাফর (বরুণ)। একদিকে রাজ ঘরানার নিয়ম, স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে সংসার আর অন্যদিকে জাফরের বোহেমিয়ান প্রেম। রূপ যখন এই সম্পর্ক আর দেশ-কাল-সীমানার জটিলতায় জড়িয়ে যায় , তখন গল্পে আসে তাঁর শ্বশুর বলরাজ (সঞ্জয় দত্ত), গল্পে এন্ট্রি নেন বাহার বেগম (মাধুরী দীক্ষিত)। এরপর থেকে পরতে পরতে চমক নিয়ে এগোতে থাকে গল্প।

পরিচালনা
'কলঙ্ক'এর গল্প বলার ধরনে কিছুটা সতেজ বাতাস এনে দিয়েছেন অভিষেক। একদিকে দেশভাগ, অন্যদিকে ত্রিকোণ প্রেমের চিত্রনাট্য, আবার তার সঙ্গে মাল্টি স্টারকাস্ট সমান ভারসাম্যে সামলে নিয়েছেন অভিষেক। চোখ ধাঁধানো সেট, জমকালো কস্টিউম, আবেগ আর অ্যাকশনের মিশেলে করণ-ঘরানার তাজে নয়া পালক জুড়েছেন পরিচালক অভিষেক।

অভিনয়
একাধিক নামী তারকার সমাহারেও, যেন বেশ উজ্জ্বল এই ছবিতে আলিয়াই। 'অক্টোবর' এর পর বরুণের অভিনয় দক্ষতা রীতিমত চমকপ্রদ। তবে এই ছবির ইউএসপি অবশ্যই মাধুরী দীক্ষিতের গ্ল্যামার থেকে স্টারডম। মাধুরী-সঞ্জয়ের একসঙ্গে স্ক্রিন শেয়ার নিঃসন্দেহে এই ছবিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।












Click it and Unblock the Notifications