'জিনিয়াস' হওয়ার চ্যালেঞ্জে নওয়াজকে কি টেক্কা দিলেন স্টারকিড উৎকর্ষ! কেমন হল ছবি
আরও এক বলিউড সেলেবের পুত্রের অভিষেক ঘটল আজ। 'গদর এক প্রেম কথা' খ্যাত পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা অভিনীত ছবি 'জিনিয়াস' মুক্তি পেল আজ।
আরও এক বলিউড সেলেবের পুত্রের অভিষেক ঘটল আজ। 'গদর এক প্রেম কথা' খ্যাত পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা অভিনীত ছবি 'জিনিয়াস' মুক্তি পেল আজ। ছবির অন্যতম আকর্ষণ নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়। নবাগত উৎকর্ষ 'জিনিয়াস' চ্যালেঞ্জ পার করে পারলেন কি না এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।

প্রেক্ষাপট
এই ফিল্মের গল্প এক র' এজেন্টকে নিয়ে। ভারতীয় গোয়েন্দা বিভাগের অন্যতম ক্ষুরধার এই এজেন্ট বাসুদেবের ভূমিকায় রয়েছেন উৎকর্ষ। ঘটনার ক্রমপর্যায়ে এক বিশেষ মিশনে নেমে পড়ে বাসুদেব। বাসুদেবের এই মিশনে বাধা হয়ে দাঁড়ায় এমআর এস নামে এক ব্যক্তি। এমআরএস-এর চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এদিকে, নায়ক আর খলনায়কের লড়াইয়ের মধ্যে এসে পড়ে নন্দিনী (ইশিতা চৌধুরী)। পরিস্থিতি ক্রমেই ভিন্ন দিকে মোড় নেয়।

অভিনয়
নওয়াজ উদ্দিন সিদ্দিকির কাছ থেকে প্রতিবারই আশাতীত অভিনয় উপহার পেয়েছে দর্শক। এবারও তার ব্যতিক্রম হয়নি। নওয়াজকে যতটা স্ক্রিনটাইম দেওয়া হয়েছে , ততটাই এই ছবিতে উপভোগ্য। নবাগত হিসাবে উৎকর্ষ সেভাবে নজর কাড়তে না পারলেও নিজের অভিনয় ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে গিয়েছেন এই ছবিতে।

পরিচালনা
ফের একবার দেশাত্মবোধক ভাবধারার ফিল্ম পরিচালনায় অনিল শর্মা। 'জিনিয়াস' ছবিতে ছেলে উৎকর্ষ তাঁর কাছে একটা বড় দিক যেমন, তেমনই ছবির চিত্রনাট্যের বুনোট পোক্ত করাও একটি চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে। তবে চিত্রনাট্যকে সেভাবে প্রতিষ্ঠা করে উঠতে পারেননি এই পারিচালক।

সবশেষে
'হ্যাপি ফির ভাগ জায়েগি' -র মতো মাল্টি স্টার কাস্টের ছবির সঙ্গে এসপ্তাহের বক্স অফিসে টক্কর দিচ্ছে 'জিনিয়াস'। দুটি ছবির ভিন্ন স্বাদ থাকলেও, 'জিনিয়াস' বক্স অফিস বৈতরণী কতটা পার করতে পারে, সেদিকে তাকিয়ে বলিউড।












Click it and Unblock the Notifications