Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dream Girl Movie Review: দাপুটে আয়ুষ্মানের ছবি প্রেমের মোড়কে কোন গল্প বলে দিচ্ছে!

আয়ুষ্মানের ছবি প্রেমের মোড়কে কোন গল্প বলে দিচ্ছে!

'মহিলাদের নিজের ইচ্ছের বিরুদ্ধে যদি ভাগ করে নাও ,... মহাভারতের সময় যদি মিটু হত, তাহলে সবচেয়ে আগে তোমরা ভিতরে যেতে.. '। ট্রেলারের এই সংলাপই বলে দিচ্ছিল আয়ুষ্মান খুরানা আরও একটি ব্লকবাস্টার ছবি নিয়ে বলিউডে 'রাজ ' করতে চলেছেন ২০১৯ সালেও। ফের একবার দাপুটে অভিনয়ে ভর করে আয়ুষ্মান খুরানার হাত ধরে বলিউড পেতে চলেছে আরও এক মজার মোড়কে গুরুত্বপূর্ণ বার্তার গল্প।

প্রেম-মজার মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা

প্রেম-মজার মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা

কখনও রাধা, কখনও সীতার ভূমিকায় নাট্যমঞ্চে দেখা যায় তাঁকে। এলাকায় করম (আয়ুষ্মান খুরানা) এক্কেবারে 'তৈরি ছেলে'! বিভিন্ন গুণাগুলের মধ্যে করমের আরও একটি গুণ হল , সে মহিলাদের কণ্ঠস্বর নকল করতে পারে। আর সেই গুণের জন্য করম পেয়ে যায় একটি চাকরি। আর সেই চাকরি সূত্রে তাঁর সঙ্গে একাধিক পুরুষ, তথা হতাশা গ্রস্ত এক মহিলারও কথা শুরু হয়ে যায়। কথায় কথা বেড়ে, তা প্রেমের দিকে মোড় নিতে থাকে। বিভিন্ন পুরুষ করমকে পূজা নামে চিনে গিয়ে পূজার প্রেমে পাগল হয়ে যায়। এদিকে, যাকে সারা দুনিয়া পুজো নাম চিনতে শুরু করেছে সেই করম প্রেমে পাগল অন্য এক মেয়ের। এমন গোলকধাঁধায় পড়ে শেষে গল্প নারীবাদ নিয়ে কোন বার্তা দিয়েছে, সেটাই ছবির আসল মোচড়!

'সইয়াঁ তেরি ইয়াদ'...

'সইয়াঁ তেরি ইয়াদ'...

সত্যি! আয়ুষ্মান খুরানার অভিনয় দেখবার পর 'সইয়াঁ তেরি ইয়াদ মন সে জাতি নহি..' গানটিই মনে পড়বে বারবার। এতদিন শুধু তাঁর, অভিনয় নৈপূণ্যকে তিলে তিলে উপভোগ করেছে দর্শক। তবে 'ড্রিম গার্ল ' ছবিটি আয়ুষ্মানের অভিনয় দক্ষতাকে শান দেওয়া একটি ছবি। সঙ্গে অবশ্যই অন্নু কাপুর, বিজয় রাজ, নিধি বিস্ট, ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন ছবিটিতে।

'রাধে রাধে..'

'রাধে রাধে..'


ছবিতে পরিচালনায় রাজ শাণ্ডিল্য রীতিমতো মন কেড়ে নিয়েছেন। গত কয়েক বছরে যে ' নব্য' বলিউডকে দেখা গিয়েছে প্রকট হতে, সেই বলিউডেরই একটা অংশে রয়েছে পরিচালক রাজ শাণ্ডিল্য। আর তার পরিচালনার মুন্সিয়ানা এই কম বাজেটের ছবিকে যে স্তূতি এনে দেবেই, তা বলাই বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+