Baghi 3 Movie Review:টাইগার সিরিয়া বাঁচিয়ে নিলেও ফিল্ম কি বাঁচাতে পারলেন কি!
'এ কেমন ফিল্ম!' 'বাগী ৩' দেখে মাল্টিপ্লেক্স থেকে বেরিয়ে এমন মন্তব্য আপনি করতেই পারেন। কারণ জীবনের গুরুত্বপূর্ণ ১৪৩ মিনিট ধরে যদি আপনি কিছু অযৌক্তিক অ্যাকশনের ঘটনা পরম্পরা 'ফিল্ম' হিসাবে দেখেন, তখন আপনার এমনই মন্তব্য উঠে আসতে বাধ্য। টাইগার স্রফকে 'ভারতীয় ব়্যাম্বো' বলার সময় যে আসেনি এখনও তা আবারও বুঝিয়ে দিল 'বাগী ৩'।

এ কেমন গল্প!
গল্পের শুরু রনিকে (টাইগার স্রফ) দিয়ে। 'বাগী' সিরিজের আগের ছবিগুলির মতো এই ছবিতেও একই ধরনের চিত্রনাট্য 'ভর' করেছে ফিল্মে। যাই হোক! গল্পে আসা যাক। রনির দাদা বিক্রম (রীতেশ দেশমুখ) কজন পুলিশ অফিসার। এমনই পুলিশ অফিসার বিক্রম যাঁরা না আছে 'বিক্রম' না রয়েছে আত্মরক্ষর মতো ক্ষমতা। আর সেই জন্য বিক্রমের খেয়াল রাখতে রনিকে দায়িত্ব দিয়ে যান ওঁদেন বাবা আইপিএস চৌধুরী (জ্যাকি স্রফ)। সত্তরের দশকের বলিউড ছবির মতো এখানেই চিত্রনাট্যের একটি 'অঙ্কে'র যবনিকা পতন হচ্ছিল। আর সেই সময় এসে যায় বিক্রমের অপহরণ, সিরিয়া ও অ্যাকশনে ঠাসা গল্পের 'চরম' পরিণতির দিক। যেখানে সিরিয়াকে টাইগার উদ্ধার করলেও ফিল্ম তিনি বাঁচাতে পারেননি।

জীবন্ত বলিউডের আশির দশক!
ছবির পরিচালনা দেখলে মনে হতেই পারে যে আহমেদ খান ছবিতে আশির দশকের সাদাকালো দিককে ফুটিয়ে তুলেছেন ২০২০ তে এসে। সাম্প্রতিক প্রাসঙ্গিক বিভিন্ন দিক রয়েছে, যেমন জঙ্গি, সিরিয়া, পুলিশ, আইপিএল.. আবার রয়েছে বলিউডের বস্তা পচা ভালো-খারাপের যুদ্ধ। সবমিলিয়ে পরিচালক তেলের মধ্যে মশলা দেবেন , নাকি মশলার মধ্যে তেল দেবেন, তা ঠিক করতে পারেননি! শেষে 'বাগী ৩' নামের যে পাঁচ মিশেলি তরকারিটি তৈরি হয়েছে তা বুঝতে বুঝতেই সিনেমা শেষ হয়ে যায়।

'বাগী' ও টাইগার!
টাইগার বনাম গুন্ডা! টাইগার বনাম ৩ টে হেলিকপ্টার! টাইগার ও কুস্তি! ... সবমিলিয়ে টাইগার-ময় ছবিতে অভিনয়ের ব্যাঘ্র বিক্রম 'মিসিং' ছিল অনেকেটাই! যেটা দখল করেছিল টাইগারের চরিত্রকে তা হল অ্যাকশন। ছবিতে রীতেশ দেশমুখ অত্যন্ত দুর্বলতার পরিচায় দিয়েছেন অভিনীত চরিত্র ও অভিনয় দুটি দিকেই! 'বাগী' সিরিজের শুরু দিশা পাটানির সঙ্গে, আর 'বাগী ৩' এ টাইগারের সঙ্গে রয়েছেন শ্রদ্ধা। আর এতগুলি নেগেটিভের মধ্যে পড়ে শ্রদ্ধাও পিছিয়ে পড়েন যথেষ্ট।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications