world environment day 2023: সুন্দর বিশ্বকে বাঁচাতে বিশ্ব পরিবেশ দিবসে কোন কোন বলি সেলেবরা কাজ করছেন
প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় 'বিশ্ব পরিবেশ দিবস’(world environment day)। এই দিন অনেক জায়গাতেই মানুষকে সচেতন করার লক্ষ্যে নানান কর্মসূচী পালন করা হয়। বলিউড তারকা থেকে সাধারণ সকলেই কিন্তু এই বিশেষ দিনটি পালন করে থাকেন।
বিভিন্ন ক্যাম্পেইন, নানান উদ্যোগের দ্বারা বি-টাউনের মানুষ পরিবেশ-বান্ধব নানা অভ্যাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেই থাকেন। বলিউড (bollywood) তারকারা পরিবেশকে আরও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে কী উদ্যোগ নিলেন, জানেন।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra) বহুদিন ধরেই তিনি ইউনিসেফের সঙ্গে যুক্ত। এটি একটি আন্তর্জাতিক সংস্থা। আর এই সংস্থার সঙ্গএই হাত ধরে এগোচ্ছেন বলি ডিভা। টেকসই অভ্যাসের প্রচার ও শিশুদের বেঁচে থাকার জন্য সুন্দর ও উন্নত এক পৃথিবী তৈরির কাজ করে চলেছেন তিনি। পরিবেশ মূলক নানান কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি। রবিবার এমন একটি কাজে তিনি অংশ গ্রহণ করেছিলেন, নাম, 'গ্রীনথন'।

বলিউডের শাহেনশা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।অভিনেতা 'পিপল ফর দ্য এথিকল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস' সংস্থার সঙ্গে কাজ করেন। এটি মূলত পশুদের কল্যাণ ও অধিকার নিয়ে কাজ করে থাকে। এদের সঙ্গেই কাজ করেন বলিউড অভিনেতা। পেটার সঙ্গে যুক্ত হয়ে তিনি প্রাণীদের সুরক্ষা সম্পর্কে সচেতনা নিয়ে কাজ করে থাকেন।
তবে এখানেই শেষ নয় অভিনেতা 'গ্লোবাল কুল' নামে এক আন্তর্জাতিক সংস্থা ও ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি, যেখানে ভারতের সাংঘাতিক পরিমাণে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো হচ্ছে ।

অনেক সময়েই অভিনেত্রী দিয়া মির্জাকে (Dia Mirza) ভারতের 'ইউএন এনভাইরনমেন্ট গুডউইল অ্যাম্বাসাডর' দিয়া মির্জা প্রায়ই পরিবেশ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সোচ্চার হতে দেখা যায়। এরা মূলত জলবায়ুর পরিবর্তন, তেমনই বন্যপ্রাণী সংরক্ষণ, টেকসই জীবনযাপন পদ্ধতিও রয়েছে। তবে এখানেই শেষ নয় বলি ডিভা দিয়া মির্জা 'স্যাংচুয়ারি নেচার ফাউন্ডেশন'-এর সদস্যা হিসেবে বন্যপ্রাণী ও তাদের প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের ক্ষেত্রেও কাজ করে থাকেন।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) 'কোএক্সিস্ট’ নামক একটি নয়া উদ্যোগ শুরু করেছেন। যেখানে মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করবে, সেটা সকলে বোঝানোর জন্য। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতির কী দরকার এবং মানুষের প্রত্যেক কাজ কীভাবে প্রকৃতিতে ওপর প্রভাব ফেলে সেই বার্তাই সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নয়া উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী।
পশুপাখির কল্যাণের জন্য তাঁর প্রচেষ্টার জন্য আলিয়া পরিচিত। প্রানী, পাখির সংরক্ষণ, তাদের দেখভালের জন্য প্রায়ই সরব হন তিনি, এছাড়া একাধিক অ্যাডপটেশন ক্যাম্পেইনেও অংশ নিয়ে থাকেন অভিনেত্রী।

বলিউড অভিনেতা অজয় দেবগণের (Ajay Devgn) এক উল্লেখযোগ্য কর্মসূচী হল গুজরাতের পাটান জেলায় সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা। বিশ্ব পরিবেশ দিবস পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও প্রতিটি মানুষকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications