প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পৃথ্বীরাজ দেখবেন? সোজা সাপটা জবাব অক্ষয় কুমারের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পৃথ্বীরাজ দেখবেন? সোজা সাপটা জবাব অক্ষয় কুমারের

‌বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর আসন্ন ছবি পৃথ্বীরাজ–এর ট্রেলার লঞ্চ করেন ৯ মে সোমবার। এরপর তিনি সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করে এই সিনেমায় তাঁর ভূমিকা ও সিনেমা নিয়ে কথা বলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অক্ষয় কুমারকে প্রশ্ন করা হয় তিনি কি পৃথ্বীরাজ–এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। বচ্চন পাণ্ডে অভিনেতা এই প্রশ্নের দারুণ একটি জবাব দেন। আগামী ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পৃথ্বীরাজ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পৃথ্বীরাজ দেখবেন? সোজা সাপটা জবাব অক্ষয় কুমারের


সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার তাঁর দীর্ঘ–প্রতীক্ষিত সিনেমা পৃথ্বীরাজ–এর ট্রেলার শেয়ার করেন। ঐতিহাসিক এই সিনেমায় অক্ষয় কুমারকে যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে, যিনি চাহমান রাজবংশের রাজা ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অক্ষয়কে প্রশ্ন করা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তিনি কি পৃথ্বীরাজ–এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবেন?‌ অভিনেতা বলেন, '‌আমি কে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসে সিনেমা দেখব?‌ যদি তিনি চান দেখতে, দেখবেন। আমি এটা নিশ্চিত।’‌ প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভালোই খাতিরদারি রয়েছে। ২০১৯ সালে, অক্ষয় কুমার নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন, যেখানে এই দুই বিশিষ্ট ব্যক্তি একাধিক বিষয়ের ওপর আলোচনা করেন।

সম্প্রতি অক্ষয় কুমার একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে একটি শিশু দেশাত্মবোধক গান গাইছেন। অক্ষয় লেখেন, '‌নরেন্দ্র মোদীজি আপনি তাকে তার জীবনের একটি মুহূর্ত দিলেন।’

পৃথ্বীরাজ সিনেমার ট্রেলার শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, '‌হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পাবে। যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের জীবনী উদযাপন হবে আপনার কাছাকাছি সিনেমা হলে ৩ জুন।’‌‌ এই সিনেমার পরিচালনায় রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং প্রযোজনার দায়িত্বে যশ রাজ ফিল্মস। সিনেমায় রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবনী বর্ণনা করা হবে। অক্ষয় কুমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এবং মানুষী চিল্লারকে সংযুক্তার ভূমিকায় দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+