Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন রাজ কুন্দ্রা মুখে সব সময় মাস্ক পরে থাকেন, তার উত্তর দিলেন নিজেই

কেন রাজ কুন্দ্রা মুখে সব সময় মাস্ক পরে থাকেন, তার উত্তর দিলেন নিজেই

যখন থেকে বলি অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন নির্মাণের অভিযোগ উঠেছে, তখন থেকেই অনেকবার রাজকে পাবলিক প্লেসে মুখ ঢাকতে দেখা গেছে। এ নিয়ে বহুবার ট্রোলের শিকারও হয়েছেন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তাকে অনেকবার ব্যঙ্গ করা হয়েছে। কিন্তু তার ভক্তরা কেন এমন করেন রাজ, তা জানার জন্য অনেকবার চেষ্টা করেছিলেন তবে এই নিয়ে রাজ কখনই তার নীরবতা ভাঙেননি। তবে এবার প্রথমবারের মতো এই রহস্য ফাঁস করলেন রাজ কুন্দ্রা।

কেন রাজ কুন্দ্রা মুখে সব সময় মাস্ক পরে থাকেন, তার উত্তর দিলেন নিজেই


এ এম এ (আস্ক মি এনিথিং) হোস্ট করার সময় রাজ তার ভক্তদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানেই একজন ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন #AskRaj আমি সব সময় মনে করি আপনার মাস্ক পরার কোনও দরকার নেই। আমি আপনাকে এবং শিল্পা ম্যামকে খুব পছন্দ করি। আর আমি চাই আপনার পুরো পরিবার যেন সব সময় যেন সুখে ও খুশিতে থাকতে পারে। এর উত্তরে রাজ কুন্দ্রা জানান, আমি কিন্তু কখনোই আমার বন্ধু বা ফ্যানেদের জন্য মাস্ক পরি না। আমি সংবাদ মাধ্যমের কর্মীদের এড়ানোর জন্য মুখে মাস্ক পরে থাকি। কারণ পর্ন নির্মাণের অভিযোগ ওঠার পর অনেক বারই মিডিয়ার সামনে বারবার আসতে হয়েছিল রাজকে। সেটি আর চান না তিনি, তাছাড়া রাজক জানান, গণমাধ্যম কখনোই আইনের বাইরে নয়। তাই মিডিয়ার কর্মীদের এড়ানোর জন্য রাজ মুখে মাস্ক পরেন।

অপর একজন বলেন, “@TheRajKundra আপনি কেন গ্রেপ্তার হয়েছিলেন? আপনাকে কি ফাঁসানো হয়েছে? আপনার কাছ থেকে কোনও মুক্তিপণ চাওয়া হয়েছে, এসআরকের পুত্র আরিয়ানের সঙ্গে কী ঘটেছিল, যদি আপনি সৎ ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনি আমাদের বলুন কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। তার উত্তরে রাজ জানান, এই ঘটনার সত্যি বেরিয়ে আসবেই। #দুর্নীতি #প্রতিহিংসা #প্রতিদ্বন্দ্বিতা অনেক কিছুই! আমি কখনোই পর্ন নির্মাণের সঙ্গে যুক্ত নই এবং কোনদিন ছিলাম ও না।

বলা বাহুল্য, পর্ন নির্মাণের জন্য গত বছর রাজ কুন্দ্রাকে জেলে থাকতে হয়েছিল। তারপর থেকেই নানান সময়ে তাঁকে মুখে মাস্ক পরে দেখা যায়। সেই ঘটনার নিজেকে নির্দোষ বলে মানেন রাজ। তিনি জানান, এই ঘটনায় তিনি যুক্ত নন। একদিন সব সত্যি সামনে আসবেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+