‘মানুষ শাহরুখ, সলমান এবং আমাকে, কে ভুলে যাবে’, হঠাৎ এমন কেন বললেন আমির খান?
বলিউডের তিন সুপারস্টার - আমির খান, সলমান খান এবং শাহরুখ খান, যারা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির শীর্ষস্থান দখল করে আছেন, তাদের নিয়ে চর্চা নতুন কিছু নয়। তবে সম্প্রতি আমির খান জানিয়েছেন, তারা 'শেষ তারকা' নন, বরং আগামী দিনে আরও অনেক বড় তারকার আগমন ঘটবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, "প্রতিটি প্রজন্মই আগের প্রজন্মের চেয়ে ভালো। নতুনদের কাছে অভিজ্ঞতার সম্পদ রয়েছে, যা তাদের আরও বড় তারকা হয়ে উঠতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি না যে আমাদের পর আর কোনো তারকা থাকবে না"।

তিনি আরও বলেন, "সময় এগিয়ে চলে, মানুষ বদলায়। একদিন মানুষ আমাদের - আমির, শাহরুখ ও সলমানকে ভুলে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশের মতো ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছু জন্ম নেয়"।
সাক্ষাৎকারে আমির খান আরও জানান, তিনি, সলমান এবং শাহরুখ একসঙ্গে একটি সিনেমা করার কথা ভেবেছেন। যদিও এখনও সঠিক চিত্রনাট্য পাওয়া যায়নি, তবে যখনই সেটি মিলবে, তারা একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন। মজার ছলে আমির বলেন, "সিনেমা ভালো না হলেও, দর্শক কেবল আমাদের একসঙ্গে দেখার আনন্দ উপভোগ করবে"।
প্রসঙ্গত, ১৪ মার্চ আমির খান তার ৬০তম জন্মদিন পালন করেন মুম্বইয়ের বাসভবনে। যেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন সলমান খান ও শাহরুখ খান। দুই খানই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
কর্মজগতে, আমির খান এখন তার জনপ্রিয় ছবি 'তারে জমিন পর'-এর সিক্যুয়েল 'সিতারে জমিন পর' নিয়ে ব্যস্ত। অন্যদিকে, সলমান খান ও রশ্মিকা মান্দান্না অভিনীত 'সিকান্দর" মুক্তি পাবে আগামী ৩০ মার্চ। শাহরুখ খানও ব্যস্ত তার নতুন ছবি 'কিং' নিয়ে, যা পরিচালনা করছেন সুজয় ঘোষ। ফলে এই সবের মধ্যে তারা এও চাইছেন যেন একটি সিনেমাতে তারা একসাথে স্ক্রিন শেয়ার করতে পারেন।
বলিউডের ৩ খান কি সত্যিই আরেকবার একসঙ্গে আসবেন? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে! তবে সেটি তাদের কেরিয়ারের শেষ সিনেমা হবে কিনা, তাও ভাবাচ্ছে অনেককে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications