অস্কার ২০২৫-এ সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন এই দু’জন, কে এই অ্যাড্রিয়েন ব্রডি এবং মাইকি ম্যাডিসন?
৯৭তম অ্যাকাডেমি পুরস্কারে অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডির "দ্য ব্রুটালিস্ট"-এ তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন। অন্যদিকে, অভিনেত্রী মাইকি ম্যাডিসন শন বেকারের চলচ্চিত্র "আনোরা"-তে তার অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।
অ্যাড্রিয়েন ব্রডি
তবে এটি অ্যাড্রিয়েন ব্রডির ক্যারিয়ারে দ্বিতীয় অস্কার। এর আগেও একবার অস্কার জিতেছেন এই অভিনেতা। ২০০৩ সালে "দ্য পিয়ানিস্ট" ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জয়ের ২২ বছর পর আবারও অস্কার জিতলেন ব্রডি। এটি অস্কার ইতিহাসে সেরা অভিনেতার ক্যাটাগরিতে দ্বিতীয় দীর্ঘতম ব্যবধানের জয়, যা অ্যান্থনি হপকিন্সের (২৯ বছর) পরেই স্থান পেয়েছে।

ছবি সৌজন্য- AFP
ব্রডি এবার সেরা অভিনেতার ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাল্ফ ফিয়েনেস (কনক্লেভ), টিমোথি চালামেট (এ কমপ্লিট আননোন), কোলম্যান ডোমিঙ্গো (সিঙ্গ সিঙ্গ) এবং সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)-এর সঙ্গে।
পুরস্কার গ্রহণকালে ব্রডি বলেন, "অভিনয় একটি ভঙ্গুর পেশা। কিছু মুহূর্তে এটি অসাধারণ মনে হয়, আবার কিছু সময় সবকিছু হারিয়ে যেতে পারে। আজকের এই রাতটি আমাকে আরও কৃতজ্ঞ করেছে যে, আমি এমন একটি কাজ করতে পারছি যা আমি ভালোবাসি"।
চলচ্চিত্র "দ্য ব্রুটালিস্ট"-এ ব্রডি, লাসলো টথ নামের এক ইহুদি স্থপতির চরিত্রে অভিনয় করেছেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করতে অভিবাসন করেন। কিন্তু তার জীবন এক নতুন বাঁক নেয়, যখন তিনি গাই পিয়ার্স অভিনীত এক রহস্যময় ধনী ক্লায়েন্টের সংস্পর্শে আসেন। তারপর তাঁর জীবন কীভাবে বদলায়, আর কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে টথকে পেরতে হয় সেই নিয়েই তৈরি "দ্য ব্রুটালিস্ট"।
মাইকি ম্যাডিসন
অন্যদিকে, সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স), কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ), সিনথিয়া এরিভো (উইকড) এবং ফার্নান্দা টরেস (আই'ম স্টিল হিয়ার)-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে মাইকি ম্যাডিসন জয়ী হন।
"আনোরা"-তে ম্যাডিসন অভিনয় করেছেন একজন উজবেক-আমেরিকান স্ট্রিপারের চরিত্রে, যিনি রাশিয়ান-ভাষী ক্লায়েন্টদের বিনোদন দেন। কিন্তু তার জীবন বদলে যায়, যখন একজন ধনী রাশিয়ান যুবক তাকে বান্ধবী হিসেবে এক সপ্তাহের জন্য ভাড়া করে। যা শুরু হয়েছিল একটি চুক্তি হিসেবে, ধীরে ধীরে তা রূপ নেয় এক গভীর প্রেমে। কিন্তু তাদের সম্পর্ক ধাক্কা খায়, যখন ভানিয়ার প্রভাবশালী পরিবার তা মেনে নিতে অস্বীকার করে।
এই চরিত্রের জন্য ম্যাডিসন রাশিয়ান ভাষা শেখেন, নিজের স্টান্ট নিজেই করেন এবং পোল ড্যান্সও শিখেছিলেন। সিনেমাটি কানে পাম ডি'অর জয়ের পর থেকে বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে, মাত্র ৬ মিলিয়ন ডলার বাজেটের বিপরীতে এই সিনেমাটি উল্লেখযোগ্য ভাবে আয় বৃদ্ধি করেছে।
গোল্ডেন গ্লোব ও এসএজি অ্যাওয়ার্ডসে ডেমি মুরের কাছে পরাজিত হলেও, বাফটা ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডে ম্যাডিসন জয়ী হন। অস্কারের ভোটগ্রহণের দুই দিন আগেই তিনি ফেভারিট হিসেবে উঠে আসেন এবং শেষ পর্যন্ত সেরা অভিনেত্রীর পুরস্কারটি নিজের কাছেই রাখলেন ম্যাডিসন।
অ্যাড্রিয়েন ব্রডি ও মাইকি ম্যাডিসনের এই জয় অস্কারের অন্যতম চমকপ্রদ মুহূর্ত হয়ে থাকবে। "দ্য ব্রুটালিস্ট" ও "আনোরা"-এর সাফল্য প্রমাণ করল যে শক্তিশালী গল্প ও অভিনয়ই শেষ পর্যন্ত দর্শকের মন জয় করতে পারে।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications