অস্কার ২০২৫: ভারতের কোথায়, কখন দেখা যাবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডস-এর উজ্জ্বল ইভেন্টটি?
হলিউডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ইভেন্টের জন্য প্রস্তুত ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড। ২ মার্চ, রবিবার, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে এই মহোৎসবের আসর। যদিও লস অ্যাঞ্জেলেস সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে, তবুও বিনোদন জগৎ তাদের সেরা সিনেমাটিক অর্জন উদযাপন করতে প্রস্তুত।
ভারতে কখন এবং কোথায় দেখা যাবে?
যেহেতু অস্কার মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার অনুষ্ঠিত হয়, তাই ভারতীয় দর্শকরা ৩ মার্চ, সোমবার, ভোর ৫:০০ টায় সরাসরি সম্প্রচার দেখতে পারবেন অনুষ্ঠানটির।

১) 'স্টার মুভিজ'-এ সরাসরি সম্প্রচার হবে
২) JioCinema ও Disney+ Hotstar-এ লাইভ স্ট্রিমিং হবে
৩) পুনঃপ্রচার: ভারতীয় সময় সোমবার রাত ৮:৩০ টায়
আন্তর্জাতিক দর্শকদের জন্য অনুষ্ঠানটি Hulu, Hulu Live TV, YouTube TV, AT&T TV এবং FuboTV-তে দেখা যাবে।
অস্কার মঞ্চে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কোনান ও'ব্রায়েন-কে। এই বছর অস্কারের মঞ্চে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই জনপ্রিয় কৌতুক অভিনেতাকে। সংবাদ সম্মেলনে রসিকতা করে তিনি বলেন, "আগে কখনও আমন্ত্রণ পাইনি, তাই এবার অন্তত উপস্থিত থাকার জন্যই এই দায়িত্ব নিয়েছি!"
তিনি আরও জানিয়েছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিনেমার শ্রেষ্ঠত্ব উদযাপনের জন্য হলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি কিছুটা আলোচনা করতে পারেন।
এই বছর অস্কার মঞ্চে পুরস্কার বিতরণের দায়িত্বে থাকছেন হলিউডের প্রথম সারির তারকারা। যেমন - ডেভ বাউটিস্তা, হ্যারিসন ফোর্ড, গ্যাল গ্যাডট, অ্যান্ড্রু গারফিল্ড, স্যামুয়েল এল. জ্যাকসন, মার্গারেট কোয়ালি, আলবা রোহরওয়াচার, জো সালদানা ও র্যাচেল জেগলার। এছাড়াও সঙ্গীত শিল্পী হিসাবে থাকছেন, সেলেনা গোমেজ, অপরাহ উইনফ্রে, জো অ্যালউইন, আনা ডি আরমাস, হ্যালে বেরি, স্কারলেট জোহানসন, বোয়েন ইয়াং, লিলি-রোজ ডেপ ও স্টার্লিং কে. ব্রাউন।
পাশাপাশি, গত বছরের সেরা অভিনেতা-অভিনেত্রীরা, যেমন - এমা স্টোন, রবার্ট ডাউনি জুনিয়র, সিলিয়ান মারফি ও ডা'ভাইন জয় র্যান্ডলফ - এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রাথমিকভাবে, অ্যাকাডেমি পরিকল্পনা করেছিল যে পাঁচজন প্রাক্তন বিজয়ী অভিনয় বিভাগে পুরস্কার প্রদান করবেন, তবে সম্প্রতি সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। এছাড়াও, অভিনেতা নিক অফম্যান এই বছরের অস্কার অনুষ্ঠানের ঘোষক হিসেবে দায়িত্ব পালন করবেন।












Click it and Unblock the Notifications