একেবারে কম্যান্ডো স্টাইলে বাগদান পর্বের ঘোষণা বিদ্যুৎ জামওয়ালের, পাত্রীকে চিনে নিন

একেবারে কম্যান্ডো স্টাইলে বাগদান পর্বের ঘোষণা বিদ্যুৎ জামওয়ালের, পাত্রীকে চিনে নিন

বলিউডের '‌র‌্যাম্বো’‌ বিদ্যুৎ জামওয়াল জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। ফ্যাশন ডিজাইনার নন্দিতা মোহতানির সঙ্গে বাগদান সেরে ফেলেছেন বিদ্যুৎ জামওয়াল। জীবনের নব অধ্যায় শুরু করার কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন দু’‌জনেই। অর্থাৎ এবার বিয়ের পিঁড়িতে বসবেন '‌ফোর্স’‌ সিনেমা খ্যাত বিদ্যুৎ জামওয়াল। তবে কবে বিয়ে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বাগদান সারলেন বিদ্যুৎ

বাগদান সারলেন বিদ্যুৎ

ইনস্টাগ্রামে হবু স্ত্রী নন্দিতার সঙ্গে দুটি ছবি দিয়েছেন বিদ্যুৎ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, হারনেস পরে একে অপরের হাত ধরে দেওয়াল বেয়ে উঠছেন দুজনে। দ্বিতীয় ছবিতে তাজমহলের দিকে তাকিয়ে ক্যামেরার সামনে পিছন ফিরে দেখা গেছে তাঁদের। ছবি দুটো শেয়ার করে বিদ্যুৎ লিখেছেন, 'কম্যান্ডোর মতো করে বাগদান সারলাম।' সঙ্গে একটি আংটির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, ১ সেপ্টেম্বর আংটি বদল করেছেন তাঁরা।

একই ছবি শেয়ার নন্দিতার

একই ছবি শেয়ার নন্দিতার

একই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নন্দিতা লিখেছেন, 'আর ওকে অপেক্ষা করাতে পারলাম না। হ্যাঁ বলে দিলাম।' সঙ্গে বাগদানের তারিখও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি পুলের ধারে পোজ দিয়ে ছবি তুলেছেন দুজনে সেই ছবিও শেয়ার করেছেন নন্দিতা। এই পোস্ট করার পরই ভক্ত-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছা জানিয়েছেন সোফি চৌধুরি, তানিশা মুখোপাধ্যায়, কনিকা কাপুরের মতো তারকারাও।

নন্দিতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক হলেও সেভাবে কোনও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কিছুই জানাননি বিদ্যুৎ জামওয়াল। নন্দিতাও মুখে কুলুপ এঁটেই ছিলেন।

তাজমহলের সামনে একাধিক ছবি পোস্ট

তাজমহলের সামনে একাধিক ছবি পোস্ট

তবে সেপ্টেম্বর মাসের গোড়ার দিক থেকে তাজমহলের সামনে তাঁদের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। অনেকেই অনুমান করেছিলেন বাগদানের কথা। সেই সময় নেহা ধুপিয়া দু'‌জনকে অভিনন্দন জানিয়ে কৌতুহল আরও কিছুটা বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তখনও নন্দিতা বা বিদ্যুতের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। অবশেষে বাগদানের ১২ দিন পর আসল সত্য সামনে আনলেন। বলিউডের অন্যতম পরিচিত নাম নন্দিতা মোহতানি। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকাদের শরীরে উঠেছে নন্দিতার ডিজাইন করা পোশাক।

বলিউডের কম্যান্ডো বিদ্যুৎ

বলিউডের কম্যান্ডো বিদ্যুৎ

অন্যদিকে বলিউডে ফিটনেস ফ্রিকার হিসাবেই পরিচিত বিদ্যুৎ। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তিনি তাঁর শরীর চর্চার ছবি পোস্ট করে থাকেন। বিদ্যুৎ একজন মার্শাল শিল্পী বলেও পরিচিত। রোম্যান্টিকের চেয়ে বলিউডে অ্যাকশন সিনেমাগুলিতেই বিদ্যুৎকে বেশি দেখা গিয়েছে। কম্যান্ডো, কম্যান্ডো ২, ৩, জঙ্গল, ফোর্স, বুলেট রাজা সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা। গত বছর তাঁর শেষ ছবি খুদা হাফিজ মুক্তি পেয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+