Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Express Train: বাঙালি পরিচালকের হাত ধরে বলিউডে ছুটবে বন্দে ভারত! রেলের মুকুটে নয়া পালক

Vande Bharat Express Train: রেল ট্র্যাকে ইতিমধ্যে সফল বন্দে ভারত এক্সপ্রেস! তুলনামূলক অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের টিকিটের দাম বেশি হলেও কুছ পরোয়া নেই! যাত্রীদের অন্যতম ভরসা ট্রেন হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার সিনে পর্দায় দেখা যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনকে। অবাক হচ্ছেন শুনতে! হ্যাঁ এটা সত্যি। বলিউডে নাম লেখাতে চলেছে দেশের প্রথম এই সেমি বুলেট।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুজিত সরকারের একটি সিনেমায় বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) ব্যবহার করা হচ্ছে। পশ্চিমী রেলওয়ে (Western Railway) প্রথমবারের জন্য মুম্বই সেন্ট্রাল স্টেশনে শুটিংয়ের জন্য সেমি হাই-স্পিড এই ট্রেন ব্যবহারের অনুমতি দিয়েছে।

vande bharat

সংশ্লিষ্ট ওই স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে এই ট্রেনটিকে বিশেষ এই শুটিং। ভারতীয় সিনেমায় কিংবা বিভিন্ন ক্ষেত্রে রেল স্টেশন কিংবা ট্রেনকে বহুবার তুলে ধরা হয়েছে। কিন্তু প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসকে দেখা যাবে বলিউডের ছবিতে। তাও আবার এক বাঙালির পরিচালকের হাত ধরে।

পশ্চিমী রেলওয়ে (Western Railway) র এক আধিকারিক জানিয়েছেন, বুধবার মুম্বই-আহমেদাবাদ রুটে চলে দুটি বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express)একটি চলেনি। রক্ষণাবেক্ষনের জন্য কারশেডে সংশ্লিষ্ট ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে ব্যবহার করা হচ্ছে না এমন একটি রেককে শুটিং'য়ের জন্য দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন রেলের এক আধিকারিক।

তাঁদের কথায়, রেলের নিয়ম-নীতি মেনেই এহেন ব্যবস্থা। শুধু তাই নয়, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একদিনের এই শুটিংয়ের জন্য ভারতীয় রেল ২৩ লাখ টাকা আয় করেছে। যা তুলনামূলক ট্রেনের টিকিট বিক্রি থেকে হওয়া আয়ের অনেকটাই বেশি বলে দাবি আধিকারিকদের।

পশ্চিমী রেলওয়ে (Western Railway) র মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গুরুত্ব বুঝে এবং নির্দেশ অনুযায়ী মাঝে মধ্যেই ট্রেন, স্টেশন এবং অন্যান্য রেলওয়ের এলাকাকে বাণিজ্যিক ভাবে ব্যবহারের অনুমতি দিয়ে থাকি। তবে প্রথমবার বন্দেভারত এক্সপ্রেস সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করেই এই সংক্রান্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

বলে রাখা প্রয়োজন, দেশীয় প্রযুক্তি দেশের মাটিতে তৈরি নয়া এই ট্রেনে একাধিক আধুনিক ফিচার যোগ করা আছে। শুধু তাই নয়, ডিজাইনও নজর কেড়েছে। বহু দেশ এই ট্রেন কেনার জন্য ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+