Tiger 3: সকাল ৭টা থেকে শুরু ভাইযানের শো, টাইগার-থ্রির অ্যাডভান্স বুকিং কবে থেকে জেনে নিন
সময় এগিয়ে আসছে। শাহরুখ খানের পর এবার বড় পরীক্ষা সলমন খানের। বক্স অফিসে একেবারে লেটার মার্কস নিয়ে পাস করে গিয়েছেন কিং খান। সলমন খান কি পারবেন তাঁকে টেক্কা দিতে। এই জল্পনায় সরগরম বলিপাড়া। টাইগার-৩ নিয়ে দর্শক মহলে আগাম উন্মাদনা তৈরি হয়েছে। জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে ছবির অ্যাডভান্স বুকিং।
বক্স অফিসে শাহরুখ-সলমনের জোর টক্কর হতে চলেছে। শহরুখ খানের পর পর দুিট ছবি বক্স অফিসে রেকর্ড গড়েছে এবার সলমন খানের পালা। আগামী ১২ নভেম্বর দীপাবলির আগে মুক্তি পেতে চলেছে ভাইযানের টাইগার-৩। সকাল ৭টা থেকে নাকি শুরু হবে শো। যদিও শাহরুখ খানের জওয়ানের প্রখম শো শুরু হয়েছিল ভোর ৫টা থেকে। সেটাও ছিল হাউস ফুল।

এবার বড় পরীক্ষা সলমন খানের। শাহরুখের জওয়ানকে কি চ্যালেঞ্জ জানাতে পারবেন ভাইযান। জানা গিয়েছে আগামী ৫ নভেম্বর থেকে নাকি টাইগার-থ্রির অ্যাডভান্স বুকিং শুরু করতে চলেছে যশরাজ ফিল্মস। পাঠানে স্পাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। টাইগার-৩তেও সলমন খান সেই স্পাইয়ের ভূমিকাতেই অভিনয় করবেন। টাইগার সিরিজের তিন নম্বর সিনেমা এটি। এই ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও।
শাহরুখ খানের পাঠানে গেস্ট অ্যাপিয়ারেন্সে এসে সকলকে চমকে দিয়েছিলেন সলমন খান। তাহলে কি এবার টাইগার-থ্রিতে শাহরুখ খানকে গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা যাবে তা নিয়েও জল্পনা চলছে। তবে ইতিমধ্যেই টাইগার-৩র দুটি গান মুক্তি পেয়েছে। ট্রেলার রিলিজ এখনও হয়নি। সেটা নিয়েও একটা বড় পরিকল্পনা রয়েছে যশরাজ ফিল্মসের।












Click it and Unblock the Notifications