Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্মজীবনে সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় বিয়ে করে নেন বলিউডের এই অভিনেত্রীরা

বলিউড অভিনেত্রীরা যাঁরা বিয়ে করে নিয়েছেন

মেয়েদের জীবনে বিয়ে এবং মা হওয়া তাঁদের কেরিয়ারের সমাপ্তি হিসাবেই ধরে নেওয়া হয়। যদিও বলিউডের অনেক এ–তালিকার অভিনেত্রী এমন সময়ে বিয়ে করে নেন, যে সময়ে তাঁরা টিনসেল টাউনে রীতিমতো রাজ করছেন। এঁদের মধ্যে অনেকেই নিজেদের কর্মজীবনের চেয়ে ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিয়েছেন আবার কেউ কেউ বিয়ের পরও চুটিয়ে কাজ করে চলেছেন। দেখে নিন সেই সব অভিনেত্রীদের যাঁরা নিজেদের ফিল্মি কেরিয়ার ছেড়ে ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিয়েছেন।

ভাগ্যশ্রী

ভাগ্যশ্রী

শোনা যায় যে অভিনয়ে পারদর্শী অভিনেত্রী ভাগশ্রী তাঁর কেরিয়ারকে কখনই গুরুত্ব সহকারে নেননি। সুন্দরী ভাগ্যশ্রী যখন এই গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিলেন তখন অনেকেরই মন ভেঙে গিয়েছিল। সলমন খানের বিপরীতে তাঁর সবচেয়ে বড় হিট ম্যায়নে প্যায়ার কিয়া ছবির পরই তিনি মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করে নেন। নিজের অভিনয় দিয়ে ভাগ্যশ্রী অবশ্যই বলিউডে দীর্ঘদিন রাজ করতে পারতেন, কিন্তু তিনি অভিনেতা-তথা প্রযোজক স্বামী হিমালয় দাসানির সঙ্গে ঘর করবেন বলেই মনস্থির করেন। এমনকী ভাগ্যশ্রী একটি সাক্ষাতকারে এও জানিয়েছিলেন যে তিনি তার কেরিয়ারের আত্মত্যাগ করেছেন যাঁকে তিনি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসেন। তবে তিনি বিয়ের বেশ কিছু বছর পর ছোট পর্দায় লউট আও তৃষা-তে অভিনয় করে ফের একই ধরনের যুগের সৃষ্টি করেছিলেন।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত বড় পর্দায় কী কামাল করে যে দেখিয়েছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাও আমরা মাধুরীকে মনে রাখি তাঁর হাম আপকে হ্যায় কউন, তেজাব, খলনায়ক, পরিন্দা, দিল তো পাগল হ্যায় , বেটা সহ আরও হিট সিনেমার কারণে। বলিউডে সকলের মন জয় করে ফেলেছিলেন তিনি, তাঁর হাসি ও অসাধারণ নৃত্যশৈলীর চর্চা আজও বি-টাউনে হয়। কিন্তু মাধুরী বিয়ের পর একেবারেই সাংসারিক হয়ে যান এবং মা হওয়ার পর তিনি নিজেকে গুটিয়ে নেন।

তবে আজা নাচলে সিনেমার মাধ্যমে মাধুরী ফের বলিউডে ফিরে আসেন এবং একই যাদু ছড়ান। এরপর দেড় ইশকিয়া, কলঙ্ক ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেন এখনও তাঁর মধ্যে সেই চমক বর্তমান রয়েছে।

টুইঙ্কল খান্না

টুইঙ্কল খান্না

যদিও তাঁকে কোনওদিনই এ-তালিকার অভিনেত্রীদের মধ্যে রাখা হয়নি কারণ তিনি কোনওদিনই দর্শকদের মন জয় করতে পারেননি। অজয় দেবগণ ও অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করার পাশাপাশি তিনি কিছু রোম্যান্টিক হিট দিয়েছেন। তবে টুইঙ্কল খান্না তাঁর শেষ ছবি লাভ কে লিয়ে কুছ ভি করেগার পর হঠাৎই ২০০১ সালে অক্ষয় কুমারকে বিয়ে করে নেন। বর্তমানে তিনি সফলতম ইন্টেরিয়ার ডেকরেটার ও লেখিকা, টুইঙ্কল স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই রয়েছেন।

ফারহা নাজ

ফারহা নাজ

দর্শকরা তাঁর অভিনয় দেখে মুগ্ধ হচ্ছিলেন কিন্তু তিনি হঠাৎই বিলুপ্ত অভিনেত্রীদের মধ্যে হারিয়ে যান। ইমানদার, ফাসলে, নাকাবের মতো সিনেমার পর রূপোলি পর্দা থেকে গায়েব হয়ে যান ফারহা। তাঁকে আমরা শেষবারের মতো হলচল ছবিতে দেখতে পাই পার্শ্ববর্তী চরিত্রে। ২২ বছর বয়সে তিনি বিন্দু দারা সিংকে বিয়ে করেন এবং সিএনমা জগত থেকে সরে যান।

সায়রা বানো

সায়রা বানো

স্টারডম ও সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠছিলেন অভিনেত্রী সায়রা বানো। কিন্তু বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে বিয়ে করার পর তিনি তাঁর অভিনয় জীবনে ইতি টেনে দেন। পড়োসন, জঙ্গলী, ঝুঁক গয়া আসমানের মতো হিট ছবি রয়েছে সায়রার ঝুলিতে। কিন্তু সব প্রতিভাই চাপা পড়ে যায় যখন তিনি মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেন দিলীপ কুমারের সঙ্গে প্রেম করার পর।

সোনালী বেন্দ্রে

সোনালী বেন্দ্রে

সোনালীকে কখনই সফলতম অভিনেত্রী বলা যায় না ঠিকই, তবে বম্বে সিনেমায় হাম্মা হাম্মা গানে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। এটা সকলেই জানেন যে সোনালীর সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা অসংখ্য। তবে সরফরোশ অভিনেত্রী বিয়ের পর তাঁর দুই সন্তান হওয়ার পর সিদ্ধান্ত নেন যে তিনি বলিউড ছাড়বেন। পরিচালক গোল্ডী বহেলের সঙ্গে বিয়ের পর সোনালী তাঁর বি-টাউনের সফর শেষ করেন।

 নীতু সিং

নীতু সিং

শিশুশিল্পী থেকে তাঁর সময়কার সফলতম অভিনেত্রী হিসাবে নীতু সিং হাসতে হাসতেই তাঁর ফিল্মি কেরিয়ার শেষ করেছিলেন। এখন তাঁর জীবন জুড়ে শুধু পরিবার ও দুই সন্তান রয়েছে। প্রধান অভিনেত্রী হিসাবে তিনি ২০টি সিনেমায় কাজ করেছেন। তিনি খুব অল্প বয়সে বি-টাউন থেকে অবসর নিয়ে নেন, যদিও তিনি আরও ভালো ভালো ছবিতে কাজ করতে পারতেন। ২১ বছর বয়সে তিনি ঋষি কাপুরকে বিয়ে করে কাপুর পরিবারের বউ হয়ে আসেন। তবে বহু বছর পর নীতু সিংকে ফের লাভ আজ কাল, জব তক হ্যায় জান, দো দুনি চার ও বেশরম ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে।

মীনাক্ষি শেষাদ্রি

মীনাক্ষি শেষাদ্রি

ওড়িশি নৃত্যে পারদর্শী ও দারুণ অভিনয় ক্ষমতা নিয়ে বলিউডে পা রেখেছিলেন মীনাক্ষি শেষাদ্রি। আমরা খুব অবাক হই এটা ভেবে যে ৮০ শেষের দশকের এই অভিনেত্রীকেন নিজের কেরিয়ার এভাবে মাঝপথে ছেড়ে দিলেন। বলিউডে দামিনী, ঘায়েল, হিরোর মতো সফল ছবিতে অভিনয় করেছিলেন মীনাক্ষি। হরিশ মাইসোরকে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দেন মীনাক্ষি শেষাদ্রি। তিনি এখন আমেরিকায় দুই সন্তান ও স্বামীকে নিয়ে থাকেন। এই আত্মত্যাগকে কুর্নিশ জানাই।

ববিতা

ববিতা

ষাট দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ববিতা তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে রাজ করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলি হল হাসিনা মান জায়েগি, বনফুল, ডোলি আজও সমানভাবে দর্শকদের প্রিয়। কিন্তু মাত্র ২৩ বছর বয়সে অভিনেত্রী তাঁর ফিল্মি কেরিয়ারকে বিদায় জানিয়ে রনধীর কাপুরকে বিয়ে করেন। তাঁর দুই সুন্দরী কন্যা করিনা ও করিশমা কাপুর বলিউডে অভিনয় করছেন।

নম্রতা শিরোদকার

নম্রতা শিরোদকার

বাস্তব, ব্রাইড অ্যান্ড প্রেজুডিসের মতো সিনেমার জন্য খ্যাত নম্রতা শিরোদকার তামিল অভিনেতা মহেশ বাবুকে ২০০৫ সালে বিয়ে করার পর বলিউড থেকে গায়েব হয়ে যান। তাঁর মধ্যে সৌন্দর্য্য, প্রতিভা সবই ছিল গ্ল্যামার ওয়ার্ল্ড রাজ করার জন্য। কিন্তু তিনি সে পথে না গিয়ে ব্যক্তিগত জীবনকেই গুরুত্ব দিয়েছেন।

মন্দাকিনী

মন্দাকিনী

বলিউডের হট ও সিজলিং অভিনেত্রী হিসাবে পরিচিত মন্দাকিনীর জনপ্রিয় সিনেমা রাম তেরি গঙ্গা ময়েলি এবং আখরি বাজ বলিউডে বেশ হিট। কিন্তু অ্যাংলো-ভারতীয় অভিনেত্রী সেই সময়কার এ-তালিকা অভিনেত্রীদের ভিড়ে হারিয়ে যান। ১৯৯০ সালে তাঁর বিয়ের পর তিনি কিছু সিনেমা করেছিলেন। তিনি এক বৌদ্ধ সন্ন্যাসীকে বিয়ে করেন এবং মুম্বইতে থাকতে শুরু করেন। এরপরই তিনি বলিউড থেকে ধীরে ধীরে হারিয়ে যান।

কাজল

কাজল

ব্ল্যাক বিউটি হিসাবে বি-টাউনে রাজ করা কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে আজও হিট ছবির তালিকায় শীর্ষে। শুধু তাই নয়, তাঁর অভিনীত কভি খুশি কভি গম, বাজিগর, দুশমন, করণ অর্জুন ব্লক ব্লাস্টার ছবি হিসাবে ধরা হয়। তাঁর বিয়ে হিন্দি ইন্ডাস্ট্রির কাছে অবাক করা ঘটনা ছিল, যদিও অজয় দেবগণকে বিয়ের পর তিনি সম্পূর্ণভাবে শোবিজ জগতকে ছাড়েননি। মাই নেম ইজ খান ও দিলওয়ালে ছবির মাধ্যমে তাঁর ফের বলিউডে ফিরে আসা যথেষ্ট প্রশংসনীয় ছিল।

‌ আসিন

‌ আসিন

বলিউডে পা দিয়েই তিনি বিয়ে করে নেন মাইক্রোম্যাক্সের সহ-কর্ণধার রাহুল শর্মাকে এবং তাঁর ফিল্মি কেরিয়ার শেষ করে দেন। গজনি, রেডি, বোল বচ্চন বোলের মতো ছবিতে আমির, সলমন ও অক্ষয়ের বিপরীতে কাজ করার পরও তিনি সংসার জীবনের প্রতি বেশি আগ্রহ দেখান।

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

তিনি শুধু একজন অভিনেত্রী নন, ভারতীয় চলচ্চিত্রের এক সৌন্দর্যের রাণী, যিনি নিজে পরিবারের পথ বেছে নিয়েছিলেন। তাঁর ফিল্মি জীবনে উজ্জ্বল কেরিয়ার থাকা সত্ত্বেও তিনি যখন বিয়ে করেছিলেন, তখন তিনি তাঁর কেরিয়ার ও সাফল্যের শীর্ষে ছিলেন। হালকা নীল চোখের সৌন্দর্য ঐশ্বর্য সেই সময়ে গুরু, প্রোভোকড এবং ধুম ২ এর মতো সিনেমাগুলি করেছিলেন। তবে ঐশ্বর্য একেবারে সিনেমা জগতের সঙ্গে নিজের যোগ ত্যাগ করেননি, আমরা তাঁকে শেষবারের মতো জ্যাজবা ও অ্যায় দিল হ্যায় মুশকিলে দেখেছি।

বিদ্যা বালন

বিদ্যা বালন

ডার্টি পিকচার, কাহানি, পা এবং ইশকিয়ার মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেওয়া বিদ্যা বালন বিয়ের পরও সমান তালে অভিনয়কে গুরুত্ব দিয়ে চলেছেন। ৩৭ বছরের অভিনেত্রী নিজের বয়স ও চেহারাকে নয় বরং অভিনয়কে বেশি প্রাধান্য দিয়েছেন। আর তাই তো শেরনির মতো সিনেমায় তিনি বাঘিনীর মতোই অভিনয় করেছেন।

শ্রীদেবী

শ্রীদেবী

অভিনয়ের রানী ও মেগা তারকা, শ্রীদেবী যিনি ইন্ডাস্ট্রিকে শত শত হিট উপহার দিয়েছেন, তিনি তাঁর সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী। আমরা আজও চাঁদনি, মিঃ ইন্ডিয়া, খুদা গবাহ, চালবাজ এবং লাডলার মতো হিট ছবিতে তার দুর্দান্ত অভিনয়গুলি ভুলতে পারি না। যদিও শ্রীদেবী তাঁর কেরিয়ারের তুঙ্গে থাকার সময় বনি কাপুরকে বিয়ে করেন এবং সংসারে মন দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+