বিদেশের মাটিতে জন্মেও বলিউড কাঁপাচ্ছেন এই ১৩ জন জনপ্রিয় তারকা

বলিউডের ১৩ জন নায়িকার জন্ম বিদেশে

বলিউডে এমন অনেক অভিনেতা–অভিনেত্রী রয়েছেন যাঁরা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হলেও তাঁদের জন্ম হয়েছে কিন্তু বিদেশে। সেরকমই কিছু ১৩ জন বলিউড তারকাদের কথা জেনে নিন যাঁদের জন্ম বিদেশের মাটিতে।

সানি লিওনি

সানি লিওনি

বলিউড অভিনেত্রী তথা আইটেম গার্ল সানি লিওনির জন্ম আসলে কানাডায়। এমনকী তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে অধিকাংশ সময় কানাডাতেই কাটিয়েছেন।

জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

বলিউডে নিজের পাকাপাকি জায়গা করে নেওয়া জ্যাকলিন ফার্নান্ডেজ আসলে শ্রীলঙ্কার বাসিন্দা। যদিও তাঁর জন্ম মালেশিয়াতে, কিন্তু তাঁর অভিভাবক শ্রীলঙ্কার। জ্যাকলিনের বাবা নাগরিক সমস্যা এড়াতে শ্রীলঙ্কা ছেড়ে ১৯৮০ সালে পালিয়ে গিয়েছিলেন।

ইমরান খান

ইমরান খান

জানে তু ইয়া জানে না ছবির অভিনেতা ইমরান খানের জন্ম হয় আমেরিকার উইশকনসিনে। তিনি তাঁর অভিভাবকের সঙ্গে আমেরিকায় অনেক বছর কাটান। এরপর তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি ভারতে চলে আসেন এবং বলিউডে পা রাখেন।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

মধ্য-প্রাচ্যের অভিনেত্রী হিসাবেই পরিচিত ক্যাটরিনা,যদিও তাঁর জন্ম হংকংয়ে। ক্যাটরিনার বাবা কাশ্মীরি ও মা ব্রিটিশ নাগরিক ছিলেন। ক্যাটরিনা যখন বয়স কম তখন তিনি হাওয়াই ও লন্ডনে থেকেছেন। এরপর তিনি ভারতে আসেন এবং বুম ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন।

এমি জ‍্যাকসন

এমি জ‍্যাকসন

২.‌০ অভিনেত্রী অ্যামি জ্যাকসন আসলে ব্রিটিশ নাগরিক এবং এক ব্রিটিশ দম্পতির কোলে অ্যামি জন্ম নেন ডগলাসে। লিভারপুলে তিনি তাঁর পড়াশোনা শেষ করে অভিনয়ের টানে ভারতে আসেন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডে সকলের প্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্ম কিন্তু ভারতে হয়নি। তিনি ডেনমার্কের কোপেনহাগেনে জন্মে ছিলেন। দীপিকা প্রকাশ পাড়ুকোন ও উজ্জ্বলা পাড়ুকোনের মেয়ে। এক বছর বয়সেই দীপিকার মা-বাবা বেঙ্গালুরুতে চলে আসেন।

ইভলিন শর্মা

ইভলিন শর্মা

ইয়ে জওয়ানি হ্যয় দিওয়ানির ইভলিন শর্মার জন্ম জার্মানির ফ্র‌্যাঙ্কফুর্টে। ইভলিনের বাবা পাঞ্জাবি ও মা জার্মানি। তিনি লন্ডন থেকে তাঁর পড়াশোনা শেষ করেন এবং ভারতে পাড়ি দেন বলিউডে পা রাখার জন্য।

 ইয়ানা গুপ্তা

ইয়ানা গুপ্তা

বাবুজি জরা ধীরে চলো খ্যাত ইয়ানা গুপ্তার জন্ম চেকোস্লোভাকিয়াতে। বলিউডে ১১টি ছবি করার পর আচমকাই তিনি গায়েব হয়ে যান।

মণিকা ডোগরা

মণিকা ডোগরা

ভারতীয় বংশোদ্ভুত মণিকা ডোগরার জন্ম আমেরিকায়। আমির খানের ছবি ধোবি ঘাট দিয়ে তাঁর বলিউডে অভিষেক হয়।

সাশা আঘা

সাশা আঘা

ঔরঙ্গাজেব ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করা নবাগতা সাশার জন্ম লন্ডনে। ২০১৭ সালে খোঁজ ছবিতে তাঁকে শেষবারের মতো দেখা গেলেও তিনি বলিউডে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি।

এলি আব্রাম

এলি আব্রাম

বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ও দারুণ সুন্দরী অভিনেত্রী এলির আসলে সুইডেনের স্টকহমে জন্মেছিলেন। তাঁর বাবা গ্রীক ও মা সুইডেনের।

 নার্গিস ফকরি

নার্গিস ফকরি

রকস্টার অভিনেত্রী নার্গিস ফকরির জন্ম নিউইয়র্কের কুইন্সে। তাঁর বাবা পাকিস্তানি ও মা ক্রিচ।

 সারা জেন ডায়াস

সারা জেন ডায়াস

সারা জেন ডায়াসের জন্ম ও বেড়ে ওঠা ওমানে। মুম্বইয়ে তিনি সুরেশ নটরাজনের চোখে পড় এযান এবং চ্যানেল ভি-তে নিজের কেরিয়ার শুরু করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+