'প্রতিবাদীদের একজন হয়ে বাঁচতে চাই', সরকারি পুরস্কার ফিরিয়ে দিতে চান নাট্যকার চন্দন সেন
আরজি কর হাসপাতাল কাণ্ডে এবার চিকিৎসকদের আন্দোলনে সামিল হতে চেয়ে বড় সিদ্ধান্ত নিলেন নাট্যকার চন্দন সেন। তিনি জানিয়েছেন সরকারি পুরস্কার তিনি ফিরিয়ে দিতে চান।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন জানিয়েছেন প্রতিবাদীদের একজন হয়ে তিনি বাঁচতে চান সেকারণেই এই সরকারি পুরস্কার তিনি ফিরিয়ে দিতে চান।
২০১৭ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে চন্দন সেনকে দীনবন্ধু মিত্র পুরস্কার দেওয়া হয়ছিল। সেই পুরস্কার ফিরিয়ে দিতে চেয়ে তিনি ইমেল করেছেন সংস্কৃতি অধিকর্তাকে। সরকারি পুরস্কার ফেরানোর পাশাপাশি পুরস্কারের ২৫ হাজার টাকাও তিনি ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন চন্দন সেন।

নাট্য শিল্পী চন্দন সেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কৌশিক সেন, বাদশা মৈত্ররা। তিনি প্রবীণ হলেও চিকিৎসকদের এই আন্দোলনের পাশে থাকতে চেয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অবশ্যই অন্যশিল্পীদের কাছে অনুপ্রেরনা তাতে কোনও সন্দেহ নেই। আরজি কর হাসপাতাল কাণ্ড নিয়ে রাস্তায় নেমেছেন টলিপাড়ার শিল্পীরাও। রাস্তায় নেমে একজোট হয়ে রাত জেগেছেন তাঁরা। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে রাস্তায় নেমেছেন তাঁরা।
কলকাতার রাজপথে বারবার প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে শিল্পী-অভিনেতা-অভিনেত্রী এবং নাট্য জগতের কলাকুশলীদের। গতকাল বিকেল থে্কে লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। সেই প্রতিবাদে রাতেই হাজির হয়ে গিয়েছিলেন সোহিনী-লগ্নজিতা সহ একাধিক তারকারা। তাঁরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। বিনীত গোয়েলকে যতক্ষণ না গ্রেফতার করা হবে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। গোটা দেশে চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছিলেন। দিল্লি-মুম্বইয়ে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই আন্দোলনের রেশ। সেখানেও চিকিৎসকরা পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। কলকাতায় সেই প্রতিবাদের আগুন এখনও নেভেনি। সন্দীপ ঘোষকে অবশেষে গ্রেফতার করেছে সিবিআই ঠিকই কিন্তু দুর্নীতির অভিযোগে। ধর্ষণ এবং খুনের অভিযোগে কিন্তু এখনও একজনই গ্রেফতার হয়েছেন। বাকি দোষীরা এখনও গ্রেফতার হননি। বাকিদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। তার দাবিতে এখনও লালবাজারের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications