এবার তিরন্দাজের ভূমিকায় আসছে শবর, পোস্টার সামনে আসতেই উচ্ছ্বসিত দর্শকরা
এবার তিরন্দাজের ভূমিকায় আসছে শবর, পোস্টার সামনে আসতেই উচ্ছ্বসিত দর্শকরা
আবার যে বড় চমক দিতে চলেছে পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীল তার ইঙ্গিত তিনি নিজেই দিয়েছিলেন বছরের শুরুতেই। তারপর দিন যেতে না যেতেই সকলের সামনে পরিষ্কার হয়েছে যে এই চমক যে সে বিষয়ের উপর নয়, বরং আবার কোনও বিশেষ মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বড় পর্দায়। আর তিনি আর কেউ নয়, বরং স্বয়ং শবর। আর শবরের আবার প্রত্যাবর্তনের খবর পাকা হওয়ার পর থেকেই তা নিয়ে উচ্ছাসে ডগমগ আপামর দর্শককুল।
আবার ফিরছে শবর
দীর্ঘ চার বছরের অপেক্ষা, আর তারপরে আবার বড় পর্দায় আসতে চলেছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসার শবর দাশগুপ্ত। আর তাঁর আসার খবর শুনেই মন ভালো হয়ে গিয়েছে গোয়েন্দাপ্রেমী বাংলার দর্শকদের। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল শবরের আগামী ছবির টিজার। আর তাতেই সকলের মন জয় করে নিয়েছিলেন পরিচালক অরিন্দম শীল। আর সেই সঙ্গে অবাক করেছিলেন শবর চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। আর এবার প্রকাশ্যে এল শবরের প্রথম পোস্টার।
পোস্টারে 'তীরন্দাজ শবর'
পরিচালক অরিন্দম শীলের আগামী শবরের নাম কী হতে চলেছে তা নিয়ে চলেছে দেদার জল্পনা। আর অবশেষে টিজারেই প্রথম সকলে জানতে পেরেছেন যে আগামী ছবিতে নাম দেওয়া হচ্ছে 'তীরন্দাজ শবর'। নিশান বরাবরই অব্যর্থ থাকে গোয়েন্দা শবরের। তা সে দুর্ধর্ষ খুনিকে ধরাই হোক কিংবা অপরাধীর পিছনে ধাওয়া করা। আর শবরের সেই চারিত্রিক বিশিষ্টের কথা মাথায় রেখে যে 'তীরন্দাজ শবর' নামটা বেশ জব্বর হয়েছে তা একবাক্যে শিকার করেছেন দর্শকরা। এবার 'তীরন্দাজ শবর'এর প্রথম পোস্টার সামনে আসতেই সেখানে দেখা গিয়েছে বন্দুক তাক করে নিশানা সাধছেন শবর, ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়। এবং সেই সঙ্গে পোস্টারে দেখা গিয়েছে শুভ্রজিত দত্তকেও, যিনি ইনস্পেক্টর নন্দলাল হয়ে শবরের ছায়া-সঙ্গী হয়ে সবসময় থাকেন।
'তীরন্দাজ শবর'এর টিজার
তবে প্রথম পোস্টার সামনে আসার আগেই মুক্তি পেয়েছিল 'তীরন্দাজ শবর'এর টিজার। সেখানে ঝমঝম বৃষ্টির মধ্যে রচিত হয়েছে চূড়ান্ত রহস্যের মায়াজাল। কয়েক সেকেন্ডের সেই টিজারের মাধ্যমেই দর্শক বুঝে গিয়েছিলেন যে এবার জবরদস্ত রহস্য আর অ্যাকশন হতে চলেছে শবরের এই নয়া ছবিতে। আর সেই ধারণাই বজার রইল পোস্টারের ক্ষেত্রেও। যেখানে দেখা গিয়েছে বৃষ্টির মধ্যেই তীক্ষ্ণ দৃষ্টিতে বন্দুক তাক করে রেখেছেন শবর, আর তাঁর সঙ্গেই ছায়ার মত নন্দলালের উপস্তিতি।
অরিন্দমের বার্তা
নিজের স্যোশাল মিডিয়া সাইটে 'তীরন্দাজ শবর' ছবির পোস্টার শেয়ার করেছেন পরিচালক শীল। আর তারসঙ্গে ক্যাপশনে তিনি দিয়েছেন এক গুরুত্বপূর্ণ বার্তা। অরিন্দম লিখেছেন, 'তার ধারালো চোখ আর তীক্ষ্ণ মগজ করবে ফের উদ্ধার । নতুনরুপে আসছে শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার।' শীর্ষেন্দ্যু মুখোপাধ্যায়ের রহস্য উপন্যাসের এই জনপ্রিয় চরিত্রকে অসাধারণ দক্ষতার সঙ্গে ক্যামেরায় তুলে ধরেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে এসেছেন শবরের সহকারী নন্দলালের চরিত্রে শুভ্রজিৎ দত্ত। এছাড়াও এই নতুন শবর ছবিতে থাকছেন চন্দন সেন, দেবলীনা কুমার, পৌলমী দাস, নাইজেল আকারা প্রমুখ।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications