জমিদার ঋত্বিক, জয় হলেন মোহিনী, কার 'পরিচয় গুপ্ত' রাখলেন ইন্দ্রনীল?
জমিদার ঋত্বিক, জয় হলেন মোহিনী, কার 'পরিচয় গুপ্ত' রাখলেন ইন্দ্রনীল?
ধীরে ধীরে আবার নিজের খুঁটি শক্ত করছে বাংলা সিনেমা। কিংবা বলা ভালো যে অনেকটাই শক্ত করতে সক্ষম হয়েছে। আর তাই বেশ নিত্যনতুন ধারণা ভাবনার প্রকাশ ঘতছে বাংলা সিনেমার গল্পের ক্ষেত্রেও। আর সেইসব সিনেমায় যাঁদের অভিনয়ের নাম প্রথমেই আসে তাঁদের মধ্যে অবশ্যই শীর্ষে থাকে ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তর নাম। অন্যদিকে ফিচার ফিল্মে অভিনয় করতে কোনও অংশে কম জাননা অভিনেতা জয় সেনগুপ্ত। আর এবার আসছে এক জমজমাটি চমক। কারণ এই দিন বাঘা অভিনেতা এবার ধরা দিতে চলেছেন একই ফ্রেমে।

প্রকাশ্যে এল গুপ্ত পরিচয়
শুক্রবার সকাল না হতেই প্রকাশ্যে এল বিখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত ও জয় সেনগুপ্তর গুপ্ত পরিচয়। থুড়ি, বলা যায় যে আর 'পরিচয় গুপ্ত' রইল না এই দিন বাঘা অভিনেতার আগামী সিনেমার স্পেশাল লুক। কারণ তিনজনেই নতুন অবতারে অবতীর্ণ হতে চলেছেন। ফার্স্ট লুকে "পরিচয় গুপ্ত" সিনেমার প্রধান চরিত্র ত্রয়ী। প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত। এছাড়াও ফিমেল লিডে রয়েছেন অভিনেত্রী অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছ দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, রৌণক ভট্টাচার্যকে।

নব অবতারে ঋত্বিক ইন্দ্রনীল ও জয়
আগামী বাংলা সিনেমা 'পরিচয় গুপ্ত'র প্রথম ছবি সামনে আসতেই তা রীতিমত চমকে দিয়েছে দর্শকদের। কারণ এই ছবিতে একদম আলাদা রকম অবতারে ধরা দিয়েছেন তিনজন প্রধান অভিনেতা। চোখে কালো চশমা, সাদার উপর গলায় লাল সুতোর কাজের পাঞ্জাবি, হাতে সিংহমুখী খানদানি লাঠি নিয়ে আদ্যপ্রান্ত জমিদারসুলভ দাপট নিয়ে দেখা গেল ঋত্বিক চক্রবর্তীকে। তবে ছবি দেখেই স্পষ্ট যে তিনি অন্ধ জমিদারের চরত্রে অভিনয় করছেন। অন্যদিকে সাহেবি কায়দায় ধরা দিয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

জয়ের বড় চমক
কিন্তু এক্ষেত্রে ফার্স্ট লুক সামনে আসার পরেই গোটা লাইম লাইট কেড়ে নিলেন জয় সেনগুপ্ত, কারণ সবথেকে বড় চমক দিয়েছেন তিনি। পুরুষালী বেশভূষা ছেড়ে তাঁকে দেখা গিয়েছে খোলা চুল, লাল রঙের তাঁতের শাড়ি ও ব্লাউজে। সঙ্গে হাতে মোটা বালা, গলায় বিছাহার এবং কপালে চন্দনের টিপ, ঠিক যেন ভগবান বিষ্ণুর মোহিনী অবতার! আর তাঁর এই লুক রীতিমত তাক লাগিয়েছে দর্শকদের। 'সুবালা' নামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে এই ছবিতে।

'পরিচয় গুপ্ত'র কাহিনী
পুরোদস্তুর থ্রিলারের ছোঁয়া থাকছে 'পরিচয় গুপ্ত'র কাহিনীতে। সেই সঙ্গে গল্পের প্রতিটি মোড়ে থাকবে রহস্যের জাল ও টুইস্ট। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রন রাজ। ছবিতে দেখা যাবে ১৯৫০ সালের ঘটনায় এক জমিদার ও তার প্রিয় বন্ধু আর্কেলজিস্ট এর গল্প উঠে আসতে চলেছে। সমাজের প্রায় প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু অজানা পরিচয় থাকে যা পরিবার ও সমাজের চাপে কোথাও চাপা পড়ে যায়, কিন্তু সেই পরিচয় যখন সামনে আসে তখন তা ঝড় তোলে জীবনে, এই কনসেপ্টই ফুতিয়ে তোলা হচ্ছে সিনেমায়, এমনটাই জানিয়েছেন পরিচালক।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications