টানটান রহস্য সমাধান করতে দার্জিলিংয়ে আসছেন একেন বাবু, মুক্তি পেল ‘দ্য একেন’ ট্রেলার
টানটান রহস্য সমাধান করতে দার্জিলিংয়ে আসছেন একেন বাবু, মুক্তি পেল ‘দ্য একেন’ ট্রেলার
হইচই অরিজিনালের 'একেন বাবু’ সফলতার তুঙ্গে যাওয়ার পর এবার বড় পর্দাতেও দর্শকদের মন জয় করতে হাজির হবে। নববর্ষের দিনই বাঙালিদের প্রিয় একেন বাবু মুক্তি পেতে চলেছে। এসভিএফ মুভির প্রযোজনায় জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচলনায় 'দ্য একেন’–এর ট্রেলার মুক্তি পেল শুক্রবার। টিজারে অভূতপূর্ণ সাড়া পাওয়ার পর এই ট্রেলারও যে দর্শকদের পছন্দ হয়েছে তা বলাই বাহুল্য। শুক্রবার এসভিএফ–এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সিনেমার ট্রেলার মুক্তি পায়।

এই সিনেমায় অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে বাঙালির মাছে–ভাতে গোয়েন্দা সকলের প্রিয় একেন্দ্র সেনের ভূমিকায়। তিনি ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়ে ফেলেছেন। এই সিনেমায় দেখা যাবে পায়েল সরকার, সুহত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ এবং দেবাশিষ মণ্ডলকে। বড় পর্দায় একেন বাবুর সকলকে নিয়ে এই সফর এবং রহস্যজনক থ্রিলার যা দার্জিলিংয়ের মনোরম পরিবেশে দেখা যাবে, তা সিনেমা হলে আসবে ১৪ এপ্রিল।
দার্জিলিংয়ে জমজমাট রহস্যে একেন বাবুর সঙ্গী হিসাবে দেখা যাবে বাপি তথা সুহত্র মুখোপাধ্যায়কে এবং প্রমথ তথা দনপ্রিয় আরজে সোমক ঘোষকে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে একেনবাবুর সঙ্গে দেখা হবে জনপ্রিয় নায়িকা বিপাশা মিত্রের সঙ্গে এবং একটি রোমাঞ্চকর তদন্ত কীভাবে মোড় নেয় খুনে এবং পাহাড়ে জমে ওঠে রহস্য। বিপাশা মিত্রের চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে। মন্দার খ্যাত দেবাশিষ মণ্ডলকে এই সিনেমায় দেখা যাবে এক বিশেষ চরিত্রে।
ইতিমধ্যে ছবির টিজার থেকে শুরু করে ফার্স্ট লুক জনপ্রিয়তা কেড়েছে দর্শকমহলের। বড় পর্দায় একেন তথা অনির্বাণকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীবৃন্দ। 'দ্য একেন’ সিনেমা হলে মুক্তি পাওয়া নিয়ে খুবই উৎসাহিত অনির্বাণ চক্রবর্তী। তিনি জানান যে প্রায় চার বছর ধরে তিনি একেনবাবুর চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছেন। বড় পর্দায় এই সিনেমা দর্শকরা পছন্দ করবেন বলেই তিনি আশাবাদী। এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications