Deepika Padukone: দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ, আজই কন্যা নিয়ে বাড়ি ফিরবেন অভিনেত্রী
মা হয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চিনাম্মার মেয়েকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহকারী। শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ দীপিকা পাড়ুকোনের। তারপরে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
গত ৮ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর উৎসবের মাঝেই সন্তানের জন্ম দেন দীপিকা। ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে দীপিকা-রণবীরের। সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপরেই বিকেলে সুখবর আসে। এখনও হাসপাতালেই রয়েছেন তিনি। শোনা যাচ্ছে আজই অর্থাৎ শুক্রবারই নাকি তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন। শোনা যাচ্ছে মা এবং মেয়ের অভ্যর্থনায় নাকি বিশেষ পরিকল্পনা করেছেন রণবীর সিং। শুক্রবার বিকেলেই নাকি হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেত্রী। তাঁদের স্বাগত জানাতে নাকি দুই পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রণবীর সিংও নাকি স্ত্রী এবং কন্যাকে বাড়ি নিয়ে যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সেই সঙ্গে তাঁরা নাকি পাপারাৎজিদের অনুরোধ করেছেন তাঁরা যেন ছবি তোলার চেষ্টা না করেন। গত ৮ সেপ্টেম্বর মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিয়ের ১০ বছর পর অভিভাবক হলেন তাঁরা। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি দীপিকা-রণবীর তাঁদের সন্তানের আগমনের কথা শুনিয়েছিলেন। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তার আগে প্রায় সাত থেকে ৮ বছর ধরে তাঁরা একে অপরকে ডেট করেছেন।
চলতি বছরেই দীপিকার কল্কি ছবিটি মুক্তি পেয়েছে বেবিবাম্প নিয়েই ছবির প্রমোশন করেছিলেন তিনি। তারপরে আবার ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর আরেকটি ছবি সিংহম এগেইন। ২০২৫ সালে্র মার্চ মাস পর্যন্ত মেটারনিটি লিভে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। তারপরে ছবির প্রমোশন করবেন তিনি।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications