Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিজকেক–অলিভ, অতিথিদের পছন্দের মেনু, এলাহি আয়োজন সোনম কাপুরের বেবি শাওয়ারে

এলাহি আয়োজন সোনম কাপুরের বেবি শাওয়ারে

অনিল কাপুর কন্যা তথা বলিউড ডিভা সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। সোনম কাপুরের মাতৃত্বকালীন সময় কাটছে লন্ডনে। আর সেখানেই তাঁর প্রথম সাধের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সোনমের বোন রিয়া কাপুর সহ সাধের অনুষ্ঠানে উপস্থিত একাধিক তারকা বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

অতিথিদের পছন্দ মতো আলাদা আলাদা মেনু

অতিথিদের পছন্দ মতো আলাদা আলাদা মেনু

সাধের এই ইভেন্টের আয়োজন দেখে নেটিজেনরা দারুণ খুশি। বুধবার সোনম কাপুরের সাধের অনুষ্ঠানের বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দেখে বোঝা গিয়েছে এই বেবি শাওয়ার অনুষ্ঠান হয়েছে সোনমের লন্ডনের বাড়ির বাগানে, যেখানে প্রত্যেক অতিথিদের জন্য পছন্দের মেনু, ন্যাপকিন ও উপহার ছিল। রিয়া তাঁর জন্য তৈরি করা খাবারের মেনু, যা হাতে লেখা ছিল তা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং লিখেছেন, '‌দারুণ সাধের অনুষ্ঠান।'

এলাহি আয়োজন

এলাহি আয়োজন

হাতে তৈরি পেইন্ট করা টেবিল ক্লথে সোনমের নাম লেখা ছিল প্রত্যেক অতিথির মেনুর সঙ্গে। রিয়া এই সাধের অনুষ্ঠানের বহু ছবি শেয়ার করেছেন যেখানে স্বপ্নের মতো ডেকরেশন আর টেবিল ভর্তি মিষ্টি খাবারে ভর্তি ছিল। অনেক অতিথি তাঁদের ইনস্টা স্টোরিতে এই অনুষ্ঠানের ছবি শেয়ার করে লিখেছেন যে তাঁদের ন্যাপকিনে তাঁদের নাম লেখা ছিল।

কী পরেছিলেন সোনম কাপুর

কী পরেছিলেন সোনম কাপুর

বেবি শাওয়ারেও নজর কাড়লেন ফ্যাশনিয়েস্তা সোনম। পিঙ্ক হলটার নেক ম্যাক্সি ড্রেসে হবু মা সোনমের লুক ছিল অনবদ্য। সোনমের বেবি শাওয়ার অনুষ্ঠানে খাবারের ঝলকে দেখা গিয়েছে চিজ কেক ও অলিভ। সোনমের কাছের বন্ধু লিও কল্যাণ উপস্থিত হয়েছিলেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, সোনম কাপুর ও লিও কল্যাণ অভিনেত্রীর জনপ্রিয় গান মসাকলি গানে নাচছেন এবং রিয়া কাপুর হাততালি দিচ্ছেন।

অন্তঃসত্ত্বার সময় উপভোগ করছেন সোনম

২০১৮ সালের মে মাসে সোনম কাপুর ও আনন্দ আহুজা বিয়ে করেন। ২০২২ সালের মার্চ মাসে এই দম্পতি তাঁদের প্রথম সন্তান আসার খবর দেন। অন্তঃসত্ত্বা সোনম চুটিয়ে উপভোগ করছেন তাঁর এই সময়। কিছুদিন আগেই প্যারিস ঘুরতে গিয়েছিলেন সোনম। সেখান থেকে লন্ডনে ফিরেই বেবি শাওয়ারের আয়োজন করেন আনন্দ আহুজা ও সোনম কাপুর। সম্প্রতি সোনমের জন্মদিনে তিনি বেবি বাম্প নিয়ে ফটোশুটও করেছিলেন যা নেটিজেনদের পছন্দ হয়েছিল।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+