Sonakshi Sinha: বিয়ে নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ, পাত্তা নাদিয়ে বরের সঙ্গে রোমান্টিক লাঞ্চ ডেটে সোনাক্ষী
বিয়ে নিয়ে বিস্তর বিবাদ পরিবারের সঙ্গে। একেবারে সিনেমায় যেমন হয়। মেয়ে বিয়ে করছেন ভিন ধর্মে শুনে রেগে আগুন বাবা। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন ঠিকই। কিন্তু ভাই সামিল হয়নি বোনের বিয়েতে। কিন্তু কন্যে তো বিয়েতে অনড়। শেষ পর্যন্ত সোনাক্ষী-জাহিরের বিয়ে শুভ সম্পন্ন হয়েছে।
ভিন ধর্মে বিয়ে করলেও সোনাক্ষী কিন্তু নিজের ধর্ম পরিবর্তন করেননি। সেকথা জাহিরের বাবাই জানিয়েছিলেন। বিয়ের দুদিন আগে বাবা শত্রুঘ্ন সিনহার মান ভাঙে। শেষে মেয়ের বিয়েতে সামিল হয়েছিলেন তাঁরা। খুব বেশি জাঁক জমক করে বিয়ে করেননি জাহির-সোনাক্ষী। একেবারে সাধারণ বিয়ে সেরেছিলেন তাঁরা।

রিসেপশনেও বেশি কাউকে আমন্ত্রণ জানাননি তাঁরা। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে হীরামান্ডি পুরো স্টারকাস্ট উপস্থিত ছিলেন। রেখা, কাজল, অদিতি রাও হায়দারি সকলেই উপস্থিত হয়েছিলেন। ২৩ মে জাহিরের সঙ্গে সোনাক্ষীর বিয়ে হয়। কিন্তু সেই বিয়েতে হাজির ছিলেন না তাঁর ভাই লভ সিনহা। নিজেই সোশ্যাল মিডিয়া সেকথা স্বীকার করে নিয়েছে।
প্রথমে অবশ্য একেবারেই মেয়ের এই বিয়ে মানতে চাইছিলেন না শত্রুঘ্ন সিনহা। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানিয়েছিলেন যে মেয়ে বিয়ে করছেন সেকথা তিনি জানেন না। আজকালকার মেয়েরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেন কিন্তু মা-বাবাকে জানায় না। সোনাক্ষী জানালে তিনি গিয়ে আশীর্বাদ করে আসবেন বলে জানিয়েছিলেন। শত্রুঘ্ন সিনহার মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল সেকথা।
যাই হোক মান অভিমান কাটিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তার পরেই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে গিয়েছেন তিনি। এই টানা পো়ড়েন কাটিয়ে বিবাহিত জীবন শুরু করে দিয়েছেন সোনাক্ষী। জাহিরের সঙ্গে লাঞ্চ ডেটের রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications