স্বামী জয়ের সঙ্গে 'ডিভোর্সের খবর' নিয়ে মুখ খুললেন লোপামুদ্রা, স্পষ্ট করলেন ঘটনা
কিছুদিন আগেই একটি খবর ভীষণভাবে ছড়িয়ে ছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে জানানো হয়, সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র ও তাঁর স্বামী সঙ্গীত পরিচালক জয় সরকার নাকি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন!
কিছুদিন আগেই একটি খবর ভীষণভাবে ছড়িয়ে ছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে জানানো হয়, সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র ও তাঁর স্বামী সঙ্গীত পরিচালক জয় সরকার নাকি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন! খবর ঘিরে বেশ শোরগোল পড়ে যায়। এরপরই মুখ খোলেন লোপামুদ্রা, জানান এরকমই কিছুই হয়নি। স্পষ্ট জানান, যে বিবাহ বিচ্ছেদ তাঁদের হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

লোপামুদ্রা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, তাঁর সঙ্গে জয়ের সম্পর্ক খুবই ভালো রয়েছে। তাঁরা এক সঙ্গে রয়েছেন। ডিভোর্স নিয়ে যে খবর রটে ছিল তা পুরোটাই মিথ্যে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী লোপামুদ্রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে জয় তাঁর সঙ্গে গিটার বাজাচ্ছিলেন না। তাতে কিছু লোক মনে করেন যে তাঁরা হয়তো বিচ্ছেদের পথে হাঁটছেন। শুরু হয় নানা রটনা। লোপামুদ্রা এও জানিয়েছেন যে, গুজবের মূল কারণ হল, অনেক সময়েই জয়ের সঙ্গে প্রকাশ্যেই ঝগড়া করে বসেন তিনি। আর সেই থেকেই নানা সময়ে নানা কিছু রটে যায়।
লোপামুদ্রা জানিয়েছেন, প্লেব্যাক করার বিষয়ে এখন তাঁর তেমন আগ্রহ নেই। নতুন গানের প্রসঙ্গে লোপামুদ্রা মিত্র জানিয়েছেন এবছরে ৪ টি গান রিলিজ করবেন তিনি। তবে তার মধ্যে বেশিরভাগ গানগুলি তিনি অনলাইনে প্রকাশ করবেন বলে মনস্থির করবেন বলে জানিয়েছেন।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ












Click it and Unblock the Notifications