আরজি কর হাসপাতাল কাণ্ডে মর্মাহত, কলকাতায় কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল
আরজি কর হাসপাতাল কাণ্ডের পরে প্রতিবাদে সামিল হয়েছেন শিল্পীরাও। অরিজিৎ সিংয়ের পরে এবার প্রতিবাদে সামিল হলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালও। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামী ১৪ সেপ্টেম্বরের কলকাতায় গানের শো পিছিয়ে দিলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়ায় আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গানের শো পিছিয়ে দেওয়ার কথা বলেছেন সঙ্গীতশিল্পী।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে সামিল হয়েছেন গোটা দেশ। একাধিক জায়গায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন অভিনেতা অভিনেত্রী থেকে সঙ্গীতশিল্পীরা। অরিজিৎ সিং গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই প্রতিবাদে সামিল হয়েছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রেয়া ঘোষাল জানিয়েছেন যে আরজি কর হাসপাতালের ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত। এটা একটা ভয়ঙ্কর ঘটনা। যেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেকারণেই তিনি আগামী ১৪ তারিখের কলকাতায় ছিল তাঁর কনসার্ট। তবে সেই কনসার্ট বাতিল করা হয়নি। সেটি অক্টোবর মাসে করা হবে বলে জানানো হয়েছে।
তার জন্য অবশ্য দর্শকদের কাছ থেকে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। শ্রেয়া ঘোষাল সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আরজি কর হাসপাতালের ঘটনা যেভাবে ঘটছে সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেকারণেই তিনি এই পদক্ষেপ করেছেন। তার জন্য শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থী বলেও লিখেছেন শ্রেয়া ঘোষাল। শোয়ের পরবর্তী তারিখ ছিক জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রেয়া ঘোষাল।
যাঁরা তাঁর শোয়ের জন্য টাকা খরচ করে টিকিট কেটেছেন তাঁদের টিকিট তাঁর পরবর্তী শোয়ের জন্য যেন রেখে দেন। সেই টিকিটেই তাঁরা পরের শো দেখতে পারবেন । তা নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন শিল্পী। তাঁর এই সিদ্ধান্তে যেন তাঁর অনুরোগীরা পাশে থাকেন তিনি সেই অনুরোধ জানিয়েছেন। অক্টোবর মাসে এই শো হলেও কবে হবে তার তারিখ এখনও ঠিক করা হয়নি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications