Shah Rukh Khan: ৫৮-তে বাদশাহ, মধ্যরাতে জন্মদিন সেলিব্রেশন, অনুরাগীদের রিটার্ন গিফটে ডাঙ্কির টিজার রিলিজ

Shah Rukh Khan: গতকাল থেকে উন্মাদনার পারদ চড়ছিল। বিকেল থেকেই মান্নতের সামনে ভিঁড় করছিলে অনুরাগীরা। আজ ৫৮ তে পা দিলে বলিউড বাদশাহ শাহরুখ খান। মধ্যরাতে মন্নতের সামনে অনুরাগীদের ভিঁড় সামাল দিতে পারছে না পুলিশ। অবশেষে বাদশাহ দেখা দিলেন। হাত নাড়লেন অনুরাগীদের।

জওয়ান আর পাঠানের সাফল্যের পর এবার যেন জন্মদিনের সেলিব্রেশনে বেশি উল্লাস দেখা গিয়েছে মান্নতের সামনে। আবার অনুরাগীদের আজ রিটার্ন গিফটও দেবেন কিং খান। আজই মুক্তি পেতে চলেছে চলতি বছরে শাহরুখের তিন নম্বর ছবি ডাঙ্কির টিজার।

Shah Rukh Khan Birthday

বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে শাহরুখের ডাঙ্কি। এখনও পর্যন্ত সেই দিনই ঠিক রয়েছে। রাজকুমার হিরাণীর সঙ্গে শাহরুখ খানের প্রথম ছবি এটি। সেকারণে দর্শকদের মধ্যেও এই ছবি নিয়ে আশা একটু বেশি। যদিও জওয়ান এবং পাঠানে দর্শকদের মন ভরিয়ে দিয়েছেন শাহরুখ খান।

রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে শাহরুখের জওয়ান। আবার একটি ছবি সামনেই মুক্তি পেতে চলেছে কিং খানের। তার টিজার আজই সামনে আনতে চলেছেন তিনি। এমনই শোনা যাচ্ছে। আবার আজই শাহরুখের জওয়ান ছবির ওটিটি মুক্তি হতে চলেছে। গতকাল থেকেই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে নেটফ্লিক্সেই শাহরুখের জওয়ান ছবিব ওটিটি মুক্তি পাবে।

জন্মদিনের সেলিব্রেশনেও আড বিশাল পার্টি রেখেছেন কিং খান। তাতে বলিউডের তাবর তারকারা উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, করণ জোহর, সলমন খান, রাজকুমার হিরানী, পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+