‘প্রয়োজনে পণ্য বিক্রি নিষিদ্ধ করে দিন, আমার আয় বন্ধ করবেন না’, বিজ্ঞাপনে অভিনয়ের ইস্যুতে কড়া জবাব শাহরুখের
'আয় আটকানোর চেষ্টা না করে প্রয়োজনে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এমন পন্য বিক্রি নিষিদ্ধ করে দিন', সরকারকে উদ্দেশ্য করে সাফ এ কথা জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ অভিনয় জীবনে বহু বাধার সম্মুখীন হয়েছেন কিং খান।যতই দর্শকের মনে তিনিই রাজা হোন না কেন, কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পরেছেন তিনিও।
এই যেমন তাঁর অভিনীত ছবি 'পাঠান' মুক্তির পর দর্শকের ভালোবাসায় ভালো ব্যবসা করে এই ছবি। কিন্তু সেই সময় শাহরুখের সিনেমাকে শুধুমাত্র ধর্মের কারণে বয়কট ডাক দেয় 'টুকরে টুকরে গ্যাং'। সেই সময়ও গর্জে ওঠেন শাহরুখ খান। তবে, শুধু সিনেমা নয়, বিজ্ঞাপনে অভিনয় করেও অনেকের কুনজরে এসেছিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বলিউড বাদশাহের জীবনযাপন, কথাবার্তাও মানুষকে প্রভাবিত করে সবসময়। তাই তাঁর করা বিজ্ঞাপনের যে বিশেষ প্রভাব থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এক সময় কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ খান।
একদিকে যখন গুটখার বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরে তীব্র কটাক্ষ চলছিল, অন্যদিকে তখন কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায় শাহরুখকে নিয়েও সমালোচনা শুরু হয়েছিল। দেশের সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর পণ্যের প্রচার করছেন, তা নিয়েও শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছিল বেশ কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থার। সেইসময় এক সাক্ষাৎকারে শাহরুখকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবও দিয়েছিলেন তারকা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
সেই ভিডিওয় শাহরুখ খান বলেছিলেন, 'আমি যে কোনও কর্তৃপক্ষকে বলব, যেগুলো মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলো নিষিদ্ধ করে দিন। দেশে এগুলো বিক্রি হতে দেবেন না। আপনারা যদি মনে করেন, বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খারাপ, তা হলে নিষিদ্ধ করে দিন। ধূমপান তো খারাপ, তা হলে কেন এখনও সিগারেটের উৎপাদন বন্ধ হচ্ছে না? কোল্ড ড্রিঙ্ক যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে, তা হলে বন্ধ করে দেওয়া হোক এর উৎপাদন। এতই যখন বিষাক্ত, ভারতে এর উৎপাদন বন্ধ করা হোক।'
বলিউড বাদশাহ আরও বলেন, 'দেখুন, আয় হচ্ছে বলে আপনারা এর উৎপাদন বন্ধ করছেন না। এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। তেমনই একজন অভিনেতা হিসাবে আমারও আয় হচ্ছে। তাই আমার আয় বন্ধ করবেন না। আমি এক জন অভিনেতা। আমি আমার কাজটুকুই করছি। সেখান থেকেই আমার আয় হয়। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি বোঝেন কোনও কিছু খারাপ, তা হলে সেটা আর ব্যবহার করবে না। এতে আর কোনও সমস্যা থাকার কথা নয়'।
সম্প্রতি শাহরুখ খানের এই পুরোনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, যা দেখে কিং খানের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন অধিকাংশ নেটিজেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications