Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিস করছেন সুশান্তকে, অভিনেতার জন্মদিনে স্মৃতিতে ভাসলেন রিয়া চক্রবর্তী

সুশান্তের জন্মদিনে স্মৃতিতে ভাসলেন রিয়া চক্রবর্তী

২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু বদলে দিয়েছে রিয়া চক্রবর্তীর জীবনের গ্রাফ। বলিউড অভিনেত্রী থেকে এক ধাক্কায় তিনি সকলের কটাক্ষের শিকার হয়ে উঠেছিলেন। সুশান্তকে তিনি খুন করেছেন নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন তা নিয়ে কড়চা এখনও চলছে। তবে প্রেমিকের মৃত্যুর তদন্তে বেরিয়ে এসেছিল রিয়ার মাদক চক্রের সঙ্গেজড়িত থাকার ঘটনা। সেখান থেকেই জেরা জেরা থেকে গ্রেফতার। টানা ২৮ দিনের ওপর রাত্রিবাস করতে হয়েছিল কারাগারে। কিন্তু এতকিছুর পরও সুশান্তকে জীবন থেকে মুছে দিতে পারেননি রিয়া। সুশান্তের জন্মদিনে রিয়া তাঁর ও সুশান্তের পুরনো ছবি–ভিডিও শেয়ার করে আবেগে ভাসলেন।

‌কি পোস্ট করেছেন রিয়া

ইনস্টাগ্রামে রিয়া সুশান্তের সঙ্গে তাঁর একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দু'‌জনেই ক্যামেরার সামনে মজার পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সুশান্তের মুখে সেই চেনা হাসি ও তিনি তাঁর পায়ের পেশি দেখানোর চেষ্টা করছেন। পরে তিনি রিয়াকে আলিঙ্গন করেন। রিয়া তাঁর ইনস্টাগ্রামে একটি পুরনো ছবিও শেয়ার করেছেন যেখানে রিয়া সুশান্তের কোলে বসে রয়েছেন। এই ছবির সঙ্গে রিয়া হৃদয়ের ইমোজি দিয়েছেন। এই ভিডিও শেয়ার করে রিয়া লিখেছেন যে তিনি সুশান্তকে মিস করছেন। শুক্রবার ৩৬ বছরে পা দিলেন সুশান্ত সিং রাজপুত।

সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ

সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ

২০২০ সালের ১৪ জুন সুশান্তের আকস্মিক মৃত্যু পুরো দেশকে হতবাক করে দেয়। টিভি সিরিয়াল '‌পবিত্র রিস্তা'‌ থেকে কেরিয়ার শুরু করার পর সুশান্তের ভাগ্য অন্য মোড় নেয়। কাই পো চে সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ করার পর এম এস ধোনি:‌ দ্য আনটোল্ড স্টোরি, সোনচিরিয়া ও ছিছোড়ের মতো হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। প্রতিভাবান এই অভিনেতার কেন আত্মহত্যা করেছিলেন, আদৌও এটা আত্মহত্যা কিনা এখনও সে বিষয়ে কোনও মীমাংসা হয়নি।

স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া

জীবনের নানা উত্থান-পত্তন এই দু বছরে দেখেছে রিয়া। বারে বারে ভেঙে পড়েছেন, আবারও শুরু করেছেন নতুন দিন। সকলের ঘেন্না-তিক্ততা মাথায় নিয়েই সোশ্যাল দুনিয়া থেকে নিয়েছিলেন বিদায়। তবে আজ তা অতীত। ধীরে ধীরে ছন্দে ফিরছেন রিয়া, তবে সুশান্তকে ভোলা কি এতটাও সহজ ছিল! হয়তো না। তা স্পষ্ট করে দিল রিয়া চক্রবর্তীর এই পোস্ট।

মৃত্যুদিনে রিয়ার পোস্ট

মৃত্যুদিনে রিয়ার পোস্ট

এর আগে সুশান্তের মৃত্যু দিনের দিন তিনি লেখেন, '‌এমন একটা দিন কাটেনি যখন তোমার কথা মনে পড়ে না। সবাই বলে সময় সব ভুলিয়ে দেয়, তুমি ছিলে আমার সময় আমার সবকিছু। আমি জানি তুমি এখন আমার গারজেন এঞ্জেল, তোমার টেলিস্কোপ দিয়ে সবসময় আমায় দেখছ চাঁদ থেকে। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি, আমি জানি তুমি আমার সঙ্গে আছো।'‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+