রানি-কাজল জুটিতে মাত মুম্বইয়ের 'মুখার্জি বাড়ির' রাজকীয় পুজো! ভিডিও ট্রেন্ডে
বর্ণাঢ্য আয়োজন, সমাহারে মুখরিত ছিল অষ্টমীর রাত। মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের পুজো এবারেও এভাবেই নজর কেড়েছে।
বর্ণাঢ্য আয়োজন, সমাহারে মুখরিত ছিল অষ্টমীর রাত। মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের পুজো এবারেও এভাবেই নজর কেড়েছে। বাড়ির একাধিক সদস্য তাবড় সেলেব্রিটি হলেও, দুর্গাপুজোর চারটে দিন কিন্তু এই নর্থ মুম্বইয়ের পুজোর সবচেয়ে বড় সেলেব্রিটি উমা! আর তাঁর পুজো ঘিরেই এই পরিবারের দুই তারকা-কন্যা রানি মুখোপাধ্যায় ও কাজলকে দেখা গেল খোশ মেজজে।

View this post on InstagramA post shared by 💘 Rani Mukherjee Chopra 👸🏾 (@ranimukherjeefp) on
কখনও খুড়তুতো ভাই পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে গাল টিপে আদর, তো কখনও কাকিমা তনুজার সঙ্গে গলা জড়িয়ে স্নেহ শুষে নেওয়া.. এভাবেই অষ্টমীর রাতে পুজোর মেজাজ জমজমাট রাখেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। পিছিয়ে ছিলেন না খুড়তুতো দিদি কাজলও। বলিউড স্টারের তকমা অনেক দূরে ঝেড়ে ফেলে কাজল এদিন রানির সঙ্গে এক্কেবারে খোশ মেজাজের আড্ডায় মাতোয়ারা ছিলেন। অনেকটা যেন , পুজোর সময় 'বাপের বাড়িতে' দেখা হওয়া দুই বোন!
View this post on InstagramA post shared by Viral Bhayani (@viralbhayani) on
View this post on InstagramHow nice to see all three together🥰😍🧿 @kajol #ranimukherji #tanishamukherjee
A post shared by Oueen Rani Mukerji🥀 (@ranimukerjiqueen) on
আপাতত পুজো ঘিরে চরম ব্যস্ততায় গোটা মুখোপাধ্যায় পরিবার। রানি , কাজল তো রয়েছেনই। পুজোয় হাজির , রানি ও কাজলদের খুড়তুতো ভাই সম্রাট, অয়নরাও। হাজির এককালের অভিনেত্রী সর্বাণী। রয়েছেন কাজলের বোন তানিশাও। সবমিলিয়ে জমজমাট মুখোপাধ্যায় পরিবারের পুজো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications