পরনে লাল–সাদা জামদানি, ষোলোআনা বাঙালি সেজে কান চলচ্চিত্রের রেড কার্পেটে পাওলি দাম
কান চলচ্চিত্রের রেড কার্পেটে পাওলি দাম
অভিনেত্রী পাওলি দাম তাঁর হট ও সেনসুয়াস লুকের জন্য প্রশংসিত সর্বত্র। সাহসী চরিত্রে অভিনয় করে বির্তকের শিরোনামে থেকেছেন একসময়। এখন রূপোলি পর্দা থেকে একটু দূরে রয়েছেন তবে ফটো সেশন করছেন প্রাণ খুলে। সম্প্রতি লাল বিকিনিতে সমুদ্রতটে শুয়ে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন পাওলি দাম। তবে সেটা দশ বছর আগে কান চলচ্চিত্রের সময়। পুরনো ছবি শেয়ার করে স্মৃতির শহরে ভেসেছেন পাওলি। মঙ্গলবারও তিনি আরও একটি কান চলচ্চিত্রের ছবি শেয়ার করেন, সেখানে অবশ্য অন্য অবতারে দেখা গিয়েছে পাওলি।

প্রসঙ্গত, পাওলির ছবি কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল। ছবির নাম ছিল 'ছত্রাক’। তবে সেই ছবির কারণে সমালোচনার মুখেও পড়তে হয় পাওলিকে। ইনস্টাগ্রামে কান চলচ্চিত্রের রেড কার্পেটের ছবি পোস্ট করেছেন পাওলি। যেখানে তিনি পরে রয়েছেন লাল–সাদা পাড়ের জামদানি শাড়ি, হাতে একগুচ্ছ লাল চুড়ি ও গলায় মানানসই গয়না। একেবারে বাঙালি বধূ সেজেই দশ বছর আগে তিনি কান চলচ্চিত্রের রেড কার্পেটে হেঁটেছিলেন। সেই ছবি পোস্ট করে পাওলি লিখেছেন, 'সযন্তে রেখেছি’, এরপর হ্যাশট্যাগ দিয়ে কানের স্মৃতি উল্লেখ করেন তিনি।
কান চলচ্চিত্র উৎসব সিনেমায় বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম সম্মানীয়। তাই প্রতি বছরই সিনেমাপ্রেমীদের নজর থাকে এই চলচ্চিত্র উৎসবের দিকে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই উৎসব। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের বাছাই করা সিনেমা দেখানো হয় এই চলচ্চিত্রে।
২০১৮ সালে অসমের ব্যবসায়ী অর্জুনকে বিয়ে করেন অভিনেত্রী। এই মুহূর্তে পাওলি ব্যস্ত পরিচালক অর্জুন দত্তের ছবি 'বিরিয়ানি’-র কাজে। এর আগে জি ফাইভের অরিজিনাল ছবি রাত বাকি হ্যায়-তে দেখা গিয়েছিল পাওলিকে। এ বছর আরও একটি বাংলা ছবি কান চলচ্চিত্র উৎসব জায়গা করে নিয়েছে । তবে তা কলকাতার কোনও ছবি নয় এটি বাংলাদেশের একটি ছবি। নাম 'রেহানা মারিয়াম নুর’।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications