ভারত-পাক অভিনেত্রীরা সম্মুখ সমরে! প্রিয়ঙ্কার বিরুদ্ধে কেন তেড়েফুঁড়ে উঠল পাকিস্তান!
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়াকে কেন্দ্র করে যখন ভারত ও পাকিস্তান দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে, তখন প্রিয়ঙ্কা চোপড়ার এক টুইটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন এক পাকস্তানি মহিলা।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়াকে কেন্দ্র করে যখন ভারত ও পাকিস্তান দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে, তখন প্রিয়ঙ্কা চোপড়ার এক টুইটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন এক পাকিস্তানি মহিলা। প্রিয়াঙ্কা পরমাণু যুদ্ধের উস্কানি দিচ্ছেন বলে দাবি তোলেন ওই পাকিস্তানি মহিলা। আর তারপর প্রিয়াঙ্কার জবাব তাঁকে কার্যত মুখ বন্ধ করিয়ে দিয়েছে। এরপর ভারতীয় এই অভিনেত্রীকে ঘিরে তোপ দাগলেন পাকিস্তানের নায়িকা আরমিন খান।

পাকিস্তানি অভিনেত্রী আমরিনার তোপ প্রিয়ঙ্কাকে!
প্রাক্তন বিশ্ব সুন্দরী তথা বলিউড স্টার প্রিয়ঙ্কা আপাতত হলিউডেও নাম করেছেন 'কোয়ান্টিকো'র দৌলতে। আর সেই বলিউড ডিভাকে এবার এক হাত নিলেন পাকিস্তানি অভিনেত্রী আরমিনা খান। প্রসঙ্গত , প্রিয়ঙ্কা চোপড়া বর্তমানে রাষ্ট্রসংঘের ইউনিসেফ-এর 'গুডউইল অ্যাম্বাসাডর'। আর সেই পদ থেকেই প্রিয়ঙ্কাকে সরানোর দাবি জানালেন পাকিস্তানি অভিনেত্রী আরমিনা।
|
অরমিনার দাবি কী?
পাক অভিনেত্রী অরমিনা খানের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধে উস্কে দিচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। এমন দাবি তুলেই প্রিয়াঙ্কাকে 'গুড উইল অ্যাম্বাসাডর' এর পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন আরমিনাএই মর্মে পাকিস্তানি অভিনেত্রী ইউনিসেফকে একটি চিঠিও লেখেন।

প্রিয়ঙ্কার বিরুদ্ধে পাকিস্তান
এর আগে জনৈক পাকিস্তানি মহিলা আয়েশা মালিক গুরুতর অভিযোগ তোলেন। আয়েশা দাবি করেন, যেভাবে প্রিয়ঙ্কা নিজের টুইটে 'জয় হিন্দ '
ও ভারতীয় সেনার প্রতীক দিয়ে একটি টুইট পোস্ট করেন তা রাষ্ট্র সংঘের গুডউইল অ্যাম্বাসাডরের উচিত হয়নি। প্রসঙ্গত, সেই টুইট ছিল ভারতীয় সেনার বালাকোট এয়ারস্ট্রাইকের পর। তারপরই আয়েশার টুইটবাণ আসে। যার জবাবে প্রিয়ঙ্কা সাফ জানান, তিনি 'দেশভক্ত' প্রথমে। তবে যুদ্ধ থেকে অনেক দূরে থাকেন বলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রিয়ঙ্কা।
[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications