Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Oscars 2025 | 97th Academy Awards Live: অস্কার থেকে ছিটকে গেল প্রিয়াঙ্কার ছবি! বেস্ট অভিনেতা-অভিনেত্রী কারা?

Oscars 2025 | 97th Academy Awards Live Updates: বিশ্বের সবথেকে বড় পুরস্কারের মঞ্চ অস্কার। ২ মার্চ সেই পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বিনোদনের দুনিয়ায় সেরার সেরাদের বেছে নেওয়া হবে সেই মঞ্চে। প্রথমবার এই অনুষ্ঠানের হোস্ট হিসেবে থাকবেন কোনান ও ব্রায়েন। এবার ৯৭তম অস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে। লিসা, দোজা, আরিয়ানা গ্রান্ডে সহ অনেকের পারফর্ম্যান্স দেখা যাবে এদিনের মঞ্চে। আনোরা, রিয়েল পেন, ব্রুটালিস্ট সহ একাধিক ছবি স্থান পেয়েছে অস্কারের তালিকায়।

Oscars 2025

গুনীত মোংগা, প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত অনুজা ছবিটি অস্কারের দৌড়ে রয়েছে। আর কোনও ভারতীয় ছবি এবার জায়গা পায়নি।

Mar 03, 2025, 11:00 am IST

শেষ অস্কার!

২০২৫ সালের মতো এবার শেষ অস্কার!
Mar 03, 2025, 10:51 am IST

আনোরা' ছবিটি পাঁচটি অস্কার পেয়েছে

সেরা ছবি এবং সেরা পরিচালনা সহ পাঁচটি অস্কার পেয়েছে। ছবিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
Mar 03, 2025, 10:23 am IST

সেরা অভিনেত্রী কে হলেন?

টানটান উত্তেজনা। শেষমেশ সেরা অভিনেত্রীর তকমা ছিনিয়ে নিলেন Mikey Madison। শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী।
Mar 03, 2025, 10:08 am IST

'দ্য ব্রুটালিস্ট' ছবিটি ৩টি পুরস্কার পেয়েছে। অস্কার পুরস্কার বিজয়ীদের তালিকায় ২ নম্বরে অবস্থানে রয়েছে।
Mar 03, 2025, 9:58 am IST

মন খারাপ ভারতীয়দের।

অস্কারের শেষ দৌড় পর্যন্ত পৌঁছেও জেতা হল না ভারতীয় ছবি 'অনুজা'র। মার্কিন-ভারতীয় ছবি হিসেবে অস্কারের দৌড়ে ছিল একমাত্র এই শর্ট ফিল্মটি। মন খারাপ ভারতীয়দের।
Mar 03, 2025, 9:35 am IST

সেরা ছবির পুরস্কার পেল 'আনোরা'

সেরা ছবির জন্য নির্বাচিত হয়েছে 'আনোরা'। 'আনোরা'-এর জন্য 2025 সালের অস্কারের পঞ্চম পুরস্কার। মেগ রায়ান এবং বিলি ক্রিস্টাল পুরস্কার প্রদান করেন।
Mar 03, 2025, 9:33 am IST

অস্কারে কেমন সাজলেন স্যামুয়াল এল জেকশন?

অস্কারে কেমন সাজলেন স্যামুয়াল এল জেকশন? রেড কার্পেটে তারকাদের ছটা চমকে দেওয়ার মতো একেবারে।
Mar 03, 2025, 9:19 am IST

মাইকি ম্যাডিসন সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন

মাইকি ম্যাডিসন সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন, তিনি আনোরা ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
Mar 03, 2025, 8:54 am IST

গ্রাফিক্সে দেখুন কে কোন বিভাগে অস্কার পেল?

গ্রাফিক্সে দেখুন কে কোন বিভাগে অস্কার পেল?
গ্রাফিক্সে দেখুন কে কোন বিভাগে অস্কার পেল?
Mar 03, 2025, 8:51 am IST

বেস্ট সিনেমেটোগ্রাফার কে?

বেস্ট সিনেমেটোগ্রাফার হিসাবে এবার কে অস্কার ছিনিয়ে নিলেন? চিনে নিন-
Mar 03, 2025, 8:49 am IST

প্রিয়াঙ্কা চোপড়ার যৌথ প্রযোজনার ছবি অনুজা পুরস্কার পায়নি

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে প্রিয়াঙ্কা চোপড়ার কো প্রোডাকশন ফিল্ম অনুজান মনোয়ন পেয়েছিল। কিন্ত্যু অস্কার পাওয়ার দৌড় থেকে ছিটকে গেল। বরং এই ক্যাটাগরিতে পুরস্কার গেল 'আই অ্যাম নট আ রোবট' ছবিটি।
Mar 03, 2025, 8:23 am IST

একের পর এক পুরষ্কার ঘোষণা!

Best Live Action Short Film এ হিসাবে পুরষ্কার ছিনিয়ে নিল I’M NOT A ROBOT।
Mar 03, 2025, 8:01 am IST

অস্কারের মঞ্চে ঝলক সেলেনা গোমজের

অস্কারের মঞ্চে ঝলক সেলেনা গোমজের। দারুন একটা লুকে ঝড় তুললেন অভিনেত্রী।
Mar 03, 2025, 7:49 am IST

Oscars 2025: কারা জিতছেন?

Best Supporting Actor - Karen Kulin for The Real Pain, Best Supporting Actress - Zoe Saldana for Emilia Perez, Best Original Screenplay Sean Baker for Anora, Best Costume - Paul Tazewell for Wicked, Best Animated Feature Film- Flow, Best Animated Short Film - Shirin Sohani and Hossein Molaemi for In the Shadow of the Cypres, Best Hair and Makeup - The Substance , Best Adapted Screenplay: Conclave Best Film Editing - Anora, Best Production Design - Wicked, Original Song - El Mal from Emilia Perez, Best Documentary Short Film - The Only Girl In The Orchestra , Best Documentary Feature Film - No Other Land
Mar 03, 2025, 7:45 am IST

এমিলিয়া পেরেজের গান 'এল মাল' বেস্ট ওরিজিনাল সং

'এমিলিয়া পেরেজ' ছবিটি সেরা বেস্ট ওরিজিনাল সং'য়ের পুরস্কারও জিতেছে। ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড গানটির জন্য অস্কারে ভূষিত হন।
Mar 03, 2025, 7:38 am IST

অস্কার ছিনিয়ে নিলেন জো সালদানা

জো সালদানা 'এমিলিয়া পেরেজ' ছবির জন্য সেরা সাপোর্টিং অ্যাক্টর হিসাবে অস্কার জিতেছেন। এর অবদানের জন্য মা এবং বোনকে মঞ্চ থেকেই স্যালূট জানালেন অভিনেত্ত্রী।
Mar 03, 2025, 7:19 am IST

তারকাদের মেলা অস্কারের মঞ্চে!

রেড কার্পেটে তারকাদের মেলা! অত্যাশ্চর্য পোশাকে সেলিব্রিটিদের দারুণ লাগছে। অনবুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এখনও তারকারা আসছেন।
Mar 03, 2025, 7:15 am IST

বেস্ট এডিটিং?

বেস্ট এডিটিং। কে ছিনিয়ে নিল এবার অস্কার?
Mar 03, 2025, 7:01 am IST

শর্ট ফিল্মের জন্য অস্কার

শিরিন সোহানী এবং হোসেইন মৌলায়েমি তাদের ছবি 'ইন দ্য শ্যাডো অফ সাইপ্রাস'-এর জন্য সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার জিতেছেন। পুরস্কারটি প্রদান করেন অ্যান্ড্রু গারফিল্ড এবং গোল্ডি হ্যান।
Mar 03, 2025, 6:45 am IST

অস্কারের মঞ্চে হিন্দির জয়জয়কার!

কোনান ও'ব্রায়েন হিন্দিতে কথা বললেন। ভারত থেকে অস্কার দেখতে গিয়েছেন সমস্ত লোকদের শুভেচ্ছা জানালেন। বক্তৃতার সময় তিনি বলেন, 'নাস্তার সঙ্গে অস্কার।'
Mar 03, 2025, 6:39 am IST

বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে কে জিতল পুরস্কার?

বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অস্কারের মঞ্চে ফ্রি ফিলিস্তানের স্লোগান উঠল ।
Mar 03, 2025, 6:22 am IST

'বেস্ট সাপোর্টিং অ্যাক্টর' কে ?

৯৭ তম একাডেমি পুরস্কার 'এ রিয়েল পেইন'-এর জন্য কাইরান কুলকিন 'বেস্ট সাপোর্টিং অ্যাক্টর' হিসাবে অস্কার ছিনিয়ে নিলেন। এরপরেই তিনি জানিয়েছেন, 'আমাকে বড় করার জন্য আমার মা এবং স্টিভকে ধন্যবাদ জানাতে হবে'। একই সঙ্গে অস্কার জয়ে যে কতটা খুশি তাও ব্যক্ত করেছেন।
Mar 03, 2025, 6:00 am IST

রেড কার্পেটে সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ তার বয়ফ্রেন্ড বেনি ব্লাঙ্কোর সঙ্গে অস্কারের মঞ্চে।
Mar 03, 2025, 5:54 am IST

শুরু হল লড়াই, ভারতের ছবি লড়াইয়ে আছে?

অস্কার ২০২৫ এর লড়াই শুরু হল। তালিকায় একাধিক ছবি। গুনীত মোংগা, প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত অনুজা ছবিটি অস্কারের দৌড়ে রয়েছে। আর কোনও ভারতীয় ছবি এবার জায়গা পায়নি।
Mar 03, 2025, 5:43 am IST

সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছেন

এমিলিয়া পেরেজ সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছেন এবং হলিউড চলচ্চিত্র দ্য ব্রুটালিস্ট 10টি বিভিন্ন বিভাগে সর্বাধিক মনোনয়ন পেয়েছে।
Mar 03, 2025, 5:36 am IST

থাকছেন প্রথমসারির অভিনেতারা

অস্কার মঞ্চে পুরস্কার বিতরণের দায়িত্বে থাকছেন হলিউডের প্রথম সারির তারকারা। যেমন - ডেভ বাউটিস্তা, হ্যারিসন ফোর্ড, গ্যাল গ্যাডট, অ্যান্ড্রু গারফিল্ড, স্যামুয়েল এল. জ্যাকসন, মার্গারেট কোয়ালি, আলবা রোহরওয়াচার, জো সালদানা ও র‍্যাচেল জেগলার।
Mar 03, 2025, 5:31 am IST

আর কিছুক্ষণের অপেক্ষা

আর কিছুক্ষনের অপেক্ষা। শুরু হবে অস্কারের অনুষ্ঠান।
Mar 03, 2025, 12:19 am IST

সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কোনান ও'ব্রায়েন-কে

অস্কার মঞ্চে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কোনান ও'ব্রায়েন-কে। এই বছর অস্কারের মঞ্চে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই জনপ্রিয় কৌতুক অভিনেতাকে। সংবাদ সম্মেলনে রসিকতা করে তিনি বলেন, "আগে কখনও আমন্ত্রণ পাইনি, তাই এবার অন্তত উপস্থিত থাকার জন্যই এই দায়িত্ব নিয়েছি!"
Mar 03, 2025, 12:19 am IST

প্রিয়াঙ্কা চোপড়ার ছবি অস্কারে

৯৭ তম অস্কার প্রদান অনুষ্ঠান, তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার ছবি। সেষমেশ জয় ছিনিয়ে নিতে পারবে? গোটা দেশ সেদিকে তাকিয়ে এখন।
Mar 03, 2025, 12:17 am IST

ভারতে কখন এবং কোথায় দেখা যাবে?

যেহেতু অস্কার মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার অনুষ্ঠিত হয়, তাই ভারতীয় দর্শকরা ৩ মার্চ, সোমবার, ভোর ৫:০০ টায় সরাসরি সম্প্রচার দেখতে পারবেন অনুষ্ঠানটির।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+