Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'দু মুঠো বিকেল' -এ মাত করলেন জয়া-অনুপম! দেখুন 'দেবী' -র ভিডিও

'দু মুঠো বিকেল' পেলে অনেক কিছু ভুলে যেমন থাকা যায়, তেমনই অনেক কিছু ফিরেও পাওয়া যায় ! এমনই এক বিকেলের 'পাওনা-গন্ডার' হিসেব গানের ছন্দে বেঁধেছেন অনুপম রায়। শুধু লেখাই নয় গানের সুর এবং কণ্ঠও তাঁরই।

'দু মুঠো বিকেল' পেলে অনেক কিছু ভুলে যেমন থাকা যায়, তেমনই অনেক কিছু ফিরেও পাওয়া যায় ! এমনই এক বিকেলের 'পাওনা-গন্ডার' হিসেব গানের ছন্দে বেঁধেছেন অনুপম রায়। শুধু লেখাই নয় গানের সুর এবং কণ্ঠও তাঁরই। জয়া আহসানের ছবি 'দেবী'-র এই গানের ভিডিও ইন্টারনেট জুড়ে ক্রমেই ছড়িয়ে পড়ছে।

দু মুঠো বিকেল -এ মাত করলেন জয়া-অনুপম! দেখুন দেবী -র ভিডিও

হুমায়ূন আহমেদের বিখ্যাত লেখা 'মিশির আলি' সিরিজের গল্প 'দেবী'। সেই গল্প অবলম্বনে তারি হয়েছএ জয় আহসান অভিনীত তথা প্রযোজিত ছবি 'দেবী'। ছবিতে রানুর চরিত্রে রয়েছেন এই বাংলাদেশী অভিনেত্রী। মিশির আলির চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। উল্লেখ্য, বাংলাদেশের ছবি 'আয়নাবাজি'-তে চঞ্চলের অভিনয় ব্যাপক সাড়া ফেলে দেয়। এদিকে, ইন্টারনেটে ক্রমেই ভাইরাল হয়ে পড়ছে ছবিতে অনুপমের গান 'দু মুঠো বিকেল' ।

ছবির মূল গল্প রানু চরিত্র ঘিরে। যে চরিত্রের পরতে পরতে রয়েছে জমটা বাঁধা রহস্য। আপাতভাবে এক অদ্ভুত ক্ষমতার অধিকারী বলে মনে হতে থাকে রানুর চরিত্রটিকে। কিন্তু আসলে কী তাই? উত্তর খুঁজতে থাকেন মনোবিজ্ঞানী মিশির আলি। সত্যির উদ্ঘাটনে বেরিয়ে আসে এক বড়সড় চমক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+