Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের বড়পর্দায় মদন মিত্র! সঙ্গে থাকছেন সায়নী-ঋতুপর্ণা-পাওলি

আগামী বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা রাম কমল মুখোপাধ্যায়ের পরিচলিত ছবি 'নটী বিনোদিনী'র। তার আগে পরিচালক ঘোষণা করলেন আরও তাঁর পরিচালিত একটি ছবির নাম। রাম কমলের পরিচালাত পরবর্তী ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল'-এর ঘোষণা করে দিলেন পরিচালক স্বয়ং। এই ছবিতে টলিউডের একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে তৃণমূলের দুই নেতা-নেত্রীকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম সহ একাধিক চেনা মুখের সারি।

এবার দর্শকদের জন্য একটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে আসছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির নাম 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। এই ছবিতে রাম কমল এক সুতোয় গেঁথেছেন রাজনীতিবিদ ও অভিনেতা অভিনেত্রীদের। তবে সিনেমার নাম শুনেই বোঝা যাচ্ছে যে, এটি একেবারে মধ্যবিত্ত, ছাপোষা জীবনের গল্প।

madan mitra

সমসময়ের আর্থ সামাজিক পরিবেশে বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা ও তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়েই তৈরি হতে চলেছে এই 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। এই ছবির নামেই স্পষ্ট যে এই লোকাল ট্রেনে নিত্য যাত্রীদের জীবনযাত্রা ও তাঁদের মধ্যেকার সম্পর্ককেই তুলে ধরা হবে। এই সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তকে মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর ভূমিকায় দেখা যাবে। বিপরীতে থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ২৫ বছর পার করা এক দম্পতির গল্প দেখানো হবে এই ছবিতে।

এই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপধ্যায়, পাওলি দাম, চান্দ্রেয়ী ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গীতা সিনহা, শৌর্য ভট্টাচার্য, রাজনন্দিনী পাল সহ আরও অনেকে। অ্যাঞ্জেল ক্রিয়েশনস-এর ব্যানারে প্রযোজিত, এই সিনেমার হাত ধরে আবারও বড়পর্দায় ফিরছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি 'ওহ লাভলি'। এই ছবিতেই প্রথম অভিনয় করেন মদন মিত্র। এবার 'লক্ষ্মীকান্তপুর লোকাল'-এর মাধ্যমে দ্বিতীয় ছবিতে অভিনয় করছেন মদন মিত্র। এদিকে, 'লক্ষ্মীকান্তপুর লোকাল'-এর হাত ধরে প্রায় দেড়বছর পর বড়পর্দায় ফিরছেন সায়নী ঘোষ।

ছবির প্রসঙ্গে বলতে গিয়ে রাম কমল মুখোপাধ্যায় বলেন, 'যেকোনও পরিচালকের জন্য এমন পেশাদার অভিনেতাদের সঙ্গে কাজ করা সম্মানের বিষয় যাঁরা তাঁদের নৈপুণ্য ভালোভাবে জানেন। কৌশিক দা থেকে ঋতু দি, পাওলি থেকে চন্দ্রোয়ী পর্যন্ত, প্রত্যেকেই এই ছবিতে খুব নিখুঁতভাবে কারজ করেছেন। যা আমাদের এই কাজকে আরও সহজ করে দিয়েছিল।

সেপ্টেম্বর থেকেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই সিনেমার নাম রাখা হয়েছে 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। সঙ্গীতের একটা আলাদা গুরুত্ব রয়েছে এই ছবিতে। জানা গিয়েছে, সঙ্গীতের দায়িত্ব মণীশ চক্রবর্তীর উপরই সঁপেছেন পরিচালক। কলকাতা শহরের বিভিন্ন স্থানে হবে এই ছবির শুটিং। সব ঠিক থাকলে আগামী বছর এপ্রিল-মে মাসে বড়পর্দায় মুক্তি পেতে পারে মদন মিত্র অভিনীত ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল'।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+