নরেন্দ্র মোদীর মায়ের বায়োপিক! প্রয়াত হীরাবেনের চরিত্রে দেখা যাবে খ্যাতনামা বলিউড অভিনেত্রীকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক 'মা বন্দে'-তে তাঁর মা হীরাবেনের চরিত্রে অভিনয় করতে প্রস্তুত রবীনা ট্যান্ডন। এই ছবিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্রে দেখা যাবে মালয়ালম অভিনেতা উন্নি মুকুন্দনকে। সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার সিএইচ।
জানা গিয়েছে, হীরাবেনের চরিত্রটি রবীনা ট্যান্ডনকে মুগ্ধ করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং জটিলতা তাঁকে প্রধানমন্ত্রী মোদীর মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য আকৃষ্ট করেছে। বিশেষত, অল্প বয়সে মাকে হারানোর পর প্রতিকূলতা মোকাবিলা করে সাহস ও সংকল্পের সঙ্গে পরিবারকে ধরে রাখার মতো হীরাবেনের দৃঢ়তা রবীনাকে অনুপ্রাণিত করেছে।

সূত্রের খবর, "মা বন্দে মূলত মা-ছেলের সম্পর্কের ওপর আলোকপাত করেছে। সিনেমাটিতে প্রধানত হীরাবেনের আত্মত্যাগ, দৃঢ়তা এবং তাঁর ছেলের জীবনকে উন্নত করতে যে অবদান ছিল, তা তুলে ধরা হয়েছে। এই দিকটিই রবীনা ট্যান্ডনকে আকর্ষণ করেছে এবং তিনি এই গল্পের অংশ হতে চেয়েছেন।"
'মা বন্দে’ ছবিতে রবীনা ট্যান্ডনকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে। অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে গল্পটিকে জীবন্ত করে তোলার জন্য ছবিটির নির্মাণ অত্যন্ত বড় আকারের হবে বলে আশা করা হচ্ছে। নির্মাতারা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 'মা বন্দে' সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত।
ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশব থেকে শুরু করে দেশের নেতা হয়ে ওঠার যাত্রাপথ দেখানো হবে। এটি একজন প্রভাবশালী ব্যক্তির জীবনে তাঁর প্রয়াত মা হীরাবেনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবে, যিনি তাঁর পুরো যাত্রায় সবসময় পাশে ছিলেন। 'মা বন্দে'-এর সঙ্গীত পরিচালনা করবেন রবি বাসরুর, আর সম্পাদনার দায়িত্বে থাকবেন শ্রীকর প্রসাদ। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন বীর রেড্ডি এল।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications