সিএএ, এনআরসি-র বিরোধিতা করায় কলকাতার চলচ্চিত্র নির্মাতাকে ভোজালি দিয়ে আক্রমণ
নাগরিকত্ব সংশোধন আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতা করায় কলকাতার এক চলচ্চিত্র নির্মাতাকে ভোজালি দিয়ে আক্রমণ করল তাঁরই পরিচিত এক ব্যক্তি। ঘটনাটি বুধবার রাতে সল্টলেকে ঘটে। আক্রান্ত চলচ্চিত্র নির্মাতার নাম রনি সেন। অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে।

এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধন আইন ও জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে ফেসবুকের এক পোস্টের কমেন্ট সেকশনে আলোচনা করতে করতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় অভিযুক্ত অভিজিৎ দাসগুপ্ত ও রনি সেনের মধ্যে। পরে বিধআননগর কলেজের সামনে রনি সেনকে দেখতে পেয়ে অভিজিৎ তাঁকে আক্রমণ করে।
এই বিষয়ে অভিযোগকারী রনি সেন বলেন, 'গতরাতে আমাকে সল্টলেকের বিধাননগর কলেজের সামনে ভোজালি দিয়ে আক্রমণ করা হয়। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছিল। যে এই আক্রমণটি করেন আমি তাকে কোনও ভআবেই প্ররোচিত করিনি। তিনি একজন ডানপন্থী মধ্য বয়স্ক হিন্দুত্ববাদী গুন্ডা। আমি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানাই। আজকের ভারতে যে মানুষকে আক্রমণ করা, খুন করা, গুলি করে মারাই জাতীয়তাবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।'
ঠিক কী কারণে এই পরিস্থিতি উপনীত হয়? এই প্রশ্ন করাতে রনি বলেন, 'গতবছরের ২৮ ডিসেম্বর এই ব্যক্তি আমাকে ফোন করে গালি দিতে থাকে ও বারবার বলতে থাকে যে কী কারণে আমি সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিরোধিতা করছি। আমি তাকে শান্ত ভাবে বলি যে এটা আমার ব্যক্তিগত মত, তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আমাকে আর ফোন করতেও মানা করি। তা সত্ত্বেও সেই ব্যক্তি আমাকে বেজে কথা বলে মেসেজ করতে থাকে। এরপর গতরাত এই ঘটনা ঘটায় সে।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications