Katrina Kaif: টাইগার-৩ র পর ফের অ্যাকশন মুডে ফিরছেন ক্যাটরিনা, জানেন বিপরীতে কোন বলি তারকা?
বলিউডে একাধির অ্যাকশন মুভিতে কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। টাইগার সিরিজের সবকটিতেই ছিলেন তিনি। এছাড়াও একাধিক অ্যাকশন মুভিতে দেখা গিয়েছে তাঁকে। এবার দর্শকদের আরও বড় চমক দিতে চলেছেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে এবার স্বামী ভিকি কৌশলের সঙ্গেই নাকি অ্যাকশন মুভিকে কাজ করছেন বলিউড সুন্দরী। ভিকি কৌশলও একাধিক অ্যাকশন সিনেমায় করেছেন তবে সেগুলি ছিল সেনাবাহিনী কেন্দ্রীক। অর্থাৎ উরি, রাজি, আবার মুক্তি পেতে চলেছে শ্যাম বাহাদুর। এবার স্বামী-স্ত্রী মিলে একটি ছবিতে অভিনয় করবেন। পুরোটাই হবে অ্যাকশন মুভি।

সবটাই রয়েছে পরিকল্পনার পর্যায়ে। তবে কোনওটাই চূড়ান্ত হয়নি। অনেকটা মজার ছলেই ক্যাটরিনা বলেছেন, তিনি ভিকির সঙ্গে অনস্ক্রিনে অ্যাকশন মুভি করতে অত্যন্ত আগ্রহী। যদি সত্যি কোনও সুযোগ তৈরি হয় তাহলে মন্দ হবে না। টাইগার থ্রি-র জোয়ার দেশে সার্জিকাল স্ট্রাইক করা হিরোর সঙ্গে অনস্ক্রিন অ্যাকশন দেখতে মন্দ লাগবে না বলে ঠাট্টাও করেছেন অভিনেত্রী।
দীপাবলিতে মুক্তি পেয়েছিল টাইগার-৩। সলমন খান এবং ক্যাটরিনা কাইফের টাইগার সিরিজের তিন নম্বর সিনেমা এটি। টাইগার-৩ যদিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। বক্স অফিসে তেমন সাফল্য পায়নি টাইগার-৩। তবে ক্যাটরিনা কাইফের অ্যাকশন প্রশংসিত হয়েছে।












Click it and Unblock the Notifications