‘তুমিই কি সেই মেয়ে…’, স্টিভেন স্পিলবার্গের এহেন মন্তব্যেই হতচকিত হন করিনা কাপুর খান
চলমান WAVES ২০২৫ বা ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট মুম্বইয়ে একগুচ্ছ তারকা উপস্থিতিতে জমজমাট। আর সেখানেই এক আলোচনা সভায় বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান তুলে ধরলেন এক স্মরণীয় অভিজ্ঞতার কথা।
'সিনেমা: দ্য সফট পাওয়ার' শীর্ষক আলোচনা সভায় চলচ্চিত্র নির্মাতা করণ জোহর-এর সঞ্চালনায় এবং তেলুগু অভিনেতা বিজয় দেবেরকোন্ডার উপস্থিতিতে করিনা বলেন, "বিদেশে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। সেখানে স্টিভেন স্পিলবার্গও ছিলেন। তখন সদ্য মুক্তি পেয়েছে 'থ্রি ইডিয়েটস'। হঠাৎ তিনিই আমার কাছে এসে জিজ্ঞাসা করেন, 'তুমি কি সেই মেয়ে যে ভারতের বিখ্যাত ছবিতে অভিনয় করেছে?' আমি বলি, হ্যাঁ। তখন তিনি বলেন, 'আমার ওই ছবি ভীষণ পছন্দ হয়েছে"।

করিনা জানান, এই অভিজ্ঞতা তাঁর কাছে শুধু ব্যক্তিগত সম্মানের নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত। তাঁর কথায়, "আমাদের কোনও ইংরেজি ছবিতে কাজ না করেও যদি হলিউডের স্পিলবার্গ আমাদের চিনে ফেলেন, তা হলে এটা ভারতীয় সিনেমার বিশ্বের দরবারে স্বীকৃতির বড় নিদর্শন"।
'জানে জান' খ্যাত অভিনেত্রী আরও বলেন, "সিনেমা আমার রক্তে মিশে আছে। আমি সিনেমার পরিবারে বড় হয়েছি। আমি কখনও কিছুতে না বলি না, তবে নিজেকে জোর করে কোনও পথে ঠেলে দিই না"। এছাড়াও, তিনি লন্ডনে ভ্রমণের সময় এক ভক্তের মাধ্যমে ভারতীয় ছবির আন্তর্জাতিক জনপ্রিয়তার আরেকটি দৃষ্টান্তও শেয়ার করেন।
অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের সূচনা করেছেন করিনা ও সইফ আলি খান। সদ্য তাঁরা কাতারের দোহা শহরে, সেন্ট রেগিস মারসা আরবিয়া দ্বীপে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এর আগে তাঁরা মুম্বইতেই বাস করতেন এবং পৈতৃক বাড়ি ছাড়া অন্য কোনও আন্তর্জাতিক সম্পত্তি ছিল না।
এই প্রসঙ্গে সইফ বলেন, "আমি এমন এক জায়গা খুঁজছিলাম, যা ভারতে খুব দূরে নয়, আবার যথেষ্ট নিরাপদ এবং বিলাসবহুল। দোহায় নিরাপত্তা, পরিবেশ ও জীবনযাত্রার মান - সব কিছুই আমাদের পছন্দ হয়েছে"। তাই ওই জায়গাটিকে বেছে নিয়েছেন তারা।
এই মুহূর্তে WAVES 2025-এ উপস্থিত দেশের প্রথম সারির তারকাদের সঙ্গে করিনার অভিজ্ঞতা ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে পৌঁছানোর স্বীকৃতি হিসেবেই দেখছেন অনেকে। তবে তিনি স্পিলবার্গকে নিয়ে যে অভিজ্ঞতা শেয়ার করেছেন সকলের সাথে, তা মন ছুঁয়ে গেছে অন্য দর্শকদের।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত? -
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও আলোচনা হয়নি, ট্রাম্পের দাবি ভুয়ো বলে অস্বীকার












Click it and Unblock the Notifications