Jawan: রেকর্ড থামছে না শাহরুখের, বলিউডে ইতিহাস গড়ল জওয়ান

সলমন খানের টাইগার- থ্রি মুক্তি পেতে আর কয়েকটা দিন বাকি। এদিকে এখনও বক্স অফিসে কামাল দেখিয়ে চলেছে শাহরুখ খানের জওয়ান। গ্লোবাল বক্স অফিস কালেকশনে নাকি ইতিহাস গড়ে ফেলেছে জওয়ান। এখনও পর্যন্ত বলিউডের কোনও সিনেমা গ্লোবাল বক্স অফিস কালেকশনে এতোটা সাফল্য পায়নি।

জানা গিয়েছে ১১০০ কোটি টাকা গ্লোবাল বক্স অফিস কালেকশন করেছে শাহরুখ খানের জওয়ান। শুধু মাত্র হিন্দিতেই ৫০০ কোটির উপরে ব্যবসা করেছে ছবিটি। পরিসংখ্যানে দেখা গিয়েছে জওয়ান মুক্তি পাওয়ার ২ মাসের মধ্যেই ৫৮৩ কোটি টাকা বক্স অফিসে কালেকশন করে ফেলেছে ছবিটি।

Jawan

এর আগে বলিউডের আর কোনও িসনেমা ২ মাসের মধ্যে বক্স অফিসে এই বিপুল কালেকশন করতে পারেনি। শাহরুখের জওয়ান এক কথায় বলিউডে ইতিহাস তৈরি করে ফেলেছে। প্রসঙ্গত উল্লেখ্য জওয়ান কিন্তু ওটিটিতে চলে এসেছে। শাহরুখ খানের জন্মদিনের দিনেই জওয়ান নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। কাজেই সেক্ষেত্রে এখন হাতের মুঠোয় জওয়ান। তারপরেই সিেনমা হলে গিয়ে ছবিটি দেখছেন দর্শকরা।

গত ২ বছরে শাহরুখ খান কোনও সিনেমা করেননি। এর আগে যেগুলি করেছেন সেগুলি বক্স অফিসে তেমন চলেনি। এবছরে পর পর দুটি সিনেমাও বক্স অফিস যাকে বলে কাঁপিয়ে দিয়েছে। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে জওয়ান। তার আগে মুক্তি পেয়েছিল পাঠান। কাজেই খুব বেশি দিনের ফারাক ছিল না দুটি ছবির মুক্তিতে। কিন্তু দুটিই বক্স অফিসে সুপার হিট। এক কথায় একে অপরকে টেক্কা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+